BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > ওজন কমানোর উপায় > দ্রুত পেটের মেদ কমান খুব সহজ ৪ টি ব্যায়াম করে

দ্রুত পেটের মেদ কমান খুব সহজ ৪ টি ব্যায়াম করে

পেটের মেদ সবার জন্য বেশ চিন্তার বিষয়। একবার পেটে মেদ জমে গেলে তা ঝড়িয়ে আগের অবস্থায় নিয়ে আসা দুঃসাধ্য একটি কাজ। তবে আপনি যদি ভেবে থাকেন ব্যায়াম ছাড়াই পেটের মেদ কমাতে পারবেন তাহলে কিন্তু ভুল করছেন। ব্যায়াম ছাড়া পেটের মেদ কমানো একেবারেই অসম্ভব। নিয়মিত মাত্র ২ টি ছোট্ট সহজ ব্যায়ামেই পেটের মেদ ঝড়িয়ে ফেলতে পারবেন।

১. স্কোয়াট থ্রাস্ট –

সোজা হয়ে দাড়িয়ে বসে পড়ুন। পায়ের পাতা সামনের দিকের অংশ এবং দুহাত মেঝেতে রেখে বসুন এমনভাবে ঠিক যেমনটা দৌড় প্রতিযোগিতার প্রতিযোগীরা সউর শুরুর পূর্বে করে। এরপর দু হাতের উপর ভর দিয়ে এক ঝটকায় কোমর থেকে নিজের অংশ পেছন দিকে ছড়িয়ে পায়ের আঙুলের উপর ভর রাখুন। এরপর আবার পা গুটিয়ে আগের মতো বসার স্টাইল করুন এক ঝটকাতেই। এরপর উঠে দাঁড়ান। এই পুরো ব্যায়ামটির ধাপগুলো দ্রুত করে নেবেন। এভাবে পুরো ব্যায়াম ৮ বার করুন প্রথমের দিকে। এরপর বাড়িয়ে করা শুরু করুন। দ্রুতই পেটের মেদ ঝরে যাবে এবং সেই সাথে পায়ের পেশী শক্ত হয়ে পা সুডোল হবে।

২. বাইসাইকেল ক্রাঞ্চ -

এই ব্যায়ামটি কোমরের দুইপাশের মেদ কমাতে খুব কার্যকরী ব্যায়াম। ব্যায়ামটি করতে একটি সমতল স্থানে হাঁটু ৯০ ডিগ্রি করে বাঁকা করে চিৎ হয়ে শুয়ে পড়ুন। দুই হাত মাথার পিছনে রাখুন এবং কুনুই ছড়িয়ে রাখুন মেঝেতে। এবার সাইকেল চালানোর মতো করে দুই পা মুভ করতে থাকুন। প্রথম প্রথম এই ব্যায়ামটি ১৫ বার করে করবেন। ধীরে ধীরে এর মাত্রা এবং গতি দুটিই বাড়িয়ে দেবেন। খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন।

৩. ডাম্বেল সুইং –

একটি ডাম্বেল মাঝামাঝি দু-হাত দিয়ে ধরুন, চাইলে কাটেলবেলও নিতে পারেন। এবার সোজা হয়ে দু পা ফাঁক করে সামান্য হাঁটু বাঁকা করে দাঁড়ান। এবার ডাম্বেল ধরা দু হাত সামনে ছড়িয়ে নাক বরাবর উঁচু করে ধরুন। এরপর শুধুমাত্র ডাম্বেল ধরা হাত দুলিয়ে দুপায়ের মাঝখান দিয়ে পেছনের দিকে যতোটা সম্ভব দুলিয়ে নিন (ছবির মতো)। এরপর আবার সোজা হয়ে দাড়িয়ে হাত সামনে উঁচু করে ধরুন। হাঁটু ভেঙে ডাম্বেল দোলানর সময় পিঠ বাঁকা করবেন না, শুধু প্রয়োজনে কোমর বাঁকা করবেন। এভাবে প্রথম প্রথম ১০/১২ বার করুন। এরপর বাড়িয়ে দিয়ে করতে থাকুন। ভালো ফলাফল পাবেন।

৪. রাশিয়ান টুইস্ট -

দুই পা সামনের দিকে ছড়িয়ে মেঝেতে বসুন। এরপর শুধুমাত্র কোমর এবং কোমরের পেছনের অংশের উপর ভর দিয়ে পা দুটি মেঝে থেকে সামান্য উপরে তুলে নিন। এবার দুহাত একসাথে করে রেখে দেহের উপরের অংশ একবার ডানে এবকবার বামে ঘোরান। ভাবে প্রাথমিকভাবে ১৫ বার করে করবেন। ধীরে ধীরে এর মাত্রা এবং গতি দুটিই বাড়িয়ে দেবেন। খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ

যৌন মিলনে পুরুষের স্থায়ীত্ব কতটুকু হলে ভালো হয়

About sudip

Check Also

যে গুণগুলি আপনাকে করবে আদর্শ প্রেমিক!

সঙ্গী এবং এর ধারণা যখন থেকে বোঝার বয়স হয়, তখন থেকে প্রত্যেকটি মেয়েই নিজের মনে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>