সঙ্গী এবং এর ধারণা যখন থেকে বোঝার বয়স হয়, তখন থেকে প্রত্যেকটি মেয়েই নিজের মনে সঙ্গীর একটি প্রতিচ্ছবি তৈরি করে থাকেন। এবং যখন থেকে মেয়েরা সুযোগ পান মনে মানুষটির সন্ধান করার, তখন থেকেই মনে প্রতিচ্ছবির মতো কাউকে খোঁজার কাজে মগ্ন থাকেন। খুঁজতে থাকেন নিজের মনের মত গুণ সম্পন্ন ভালোবাসার মানুষটি। জেনে নিন কোন গুণগুলি থাকেল নারীদের চোখে আপনি হয়ে উঠতে পারেন আদর্শ প্রেমিক!
১. তিনটি ম্যাজিক্যাল শব্দ.. আই লভ ইউ.. এই বিশেষ শব্দের প্রতি প্রতিটি মেয়ের দুর্বলতা থাকে । তাই সুযোগ পেলেই আপনার সঙ্গীনিকে বলুন “আই লভ ইউ” ।
২. ভালোবাসার বিশেষ দিনগুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে এই বিশেষ দিনগুলিতে সারপ্রাইজ গিফট দিতে পারেন যা আপনার সঙ্গীনিকে খুশি করবে ।
৩. দোষ করলে তা স্বীকার করে নিন। এটা একটা ভাল গুন । সঙ্গীনির কাছে দোষ স্বীকারে কোন লজ্জ্বা নেই, বরং তা সম্পর্ক মজবুত করে ।
৪. প্রেমিকার সঙ্গে শপিংয়ে বেরোন। মাঝে মাঝে ডিনার করতে বের হোন, পার্ক বা সিনেমায় যান । এগুলো সম্পর্ককে আরো মধুর করে ।
৫. প্রেমিকার পছন্দের জিনিস তাঁকে উপহার দিন। বিশেষ করে মেয়েরা কসমেটিক, পোশাক এগুলো বেশি পছন্দ করে । তাই আপনার সাধ্যের মদ্ধে যতটুকু পারা সম্ভব প্রেমিকাকে উপহার দিন ।
৬. একটি মেয়ে সব সময় চান তার সঙ্গী তাকে যে কোনো ধরণের খারাপ কিছু থেকে রক্ষা করার ক্ষমতা রাখুক। এবং মুখে না বললেও প্রতিটি মেয়েই আশা করেন তার সঙ্গীর কাছে সকল সমস্যার সমাধান থাকবে, যেমনটা থাকে কোন সুপার হিরোর।
৭. ব্যস্ততার মধ্যে প্রেমিকার ফোন এলে তা এড়িয়ে না গিয়ে ধরে নিন। এক মিনিট কথা বলুন কিন্তু ফোন এড়িয়ে যাবেন না । এতে সঙ্গীনির মনে সন্দেহ জাগতে পারে , আপনি কোথায় আছেন - কার সঙ্গে আছেন ।
৮. বড় ধরণের কিছু নয় কিন্তু সকল মেয়েই চান তার সঙ্গী তার জন্য সারপ্রাইজ প্ল্যান করুক। ছোটোখাটো কিছু গিফট বা হুট করে একটা ভালোবাসাপূর্ণ এসএমএস। কারণ মেয়েরা সব সময় সারপ্রাইজ পেতে পছন্দ করেন। বিশেষ করে ভালবাসার মানুষটির কাছ থেকে। তাই বড় বা দামী কিছু নয় একটি ফুল অথবা চকলেট কিংবা একটি ভালোবাসাপূর্ণ এসএমএস করে সঙ্গিনীকে সারপ্রাইজ দিয়েই দেখুন না।
৯. গোপন বিষয় এড়িয়ে না গিয়ে তা ভাগ করে নিন। এতে দুজনের মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে ।
১০. কখনও সখনও বন্ধুদের সঙ্গে আউটিংয়েও সঙ্গী করুন প্রেমিকাকে। এতে করে দুজন দুজনার কাছে আসার সুযোগ পাবেন যা সম্পর্ককে আরো মধুর করে তুলবে ।
এখানে দেখুনঃ
Health Tips Doc Your Online Doctor