BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Hairstyles > চুল পড়া রোধ করার ৫ টি সহজ উপায়

চুল পড়া রোধ করার ৫ টি সহজ উপায়

চুল পড়া বা টাক সমস্যা এখন খুব সাধারন সমস্যা হয়ে দাড়িয়েছে । বিশেষ করে ছেলেদের অল্প বয়সে টাক পড়া খুব দেখা যায় । দূষীত পরিবেশে, চুলের যত্ন না করা , পুষ্টিকর খাবার না খাওয়া বিভিন্ন কারনে চুল পড়ে যাওয়া। দিনে ৫০-১০০ কি চুল পড়া স্বাভাবিক। কিন্তু অনবরত চুল পড়ে মাথায় টাক পড়ে যাওয়ার কারনে এটি মানসিক কষ্টের কারণও হয়ে দাঁড়াতে পারে। নিচে বর্ণিত উপায় গুলো অনুসরণ করলে আপনার চুল পড়া ই শুধু কমবে না বরং আমি পাবেন খুব সুন্দর, সিল্কি ও স্বাস্থ্যবান চুল। চলুন এখন চুল পড়া রোধ করার উপায় গুলো জেনে নেই

পেঁয়াজ ও রসুন বাটা

পেঁয়াজ ও রসুনের মধ্যে প্রচুড় পরিমাণে সালফার থাকে যা চুলের জন্য খুবই উপকারী। সালফার (sulphur) নতুন চুল গজাতে সাহায্য করে ও চুল পড়া রোধ করার উপায় হিসাবে কাজ করে। রসুন ও পেঁয়াজ ব্যবহারের নিয়মঃ

১/ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল সমপরিমাণ মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর শ্যাম্পু করে ভালভাবে ফেলুন। সপ্তাবে ২ বার করে নিয়মিত ব্যবহার করুন ভাল ফল পাবেন ।

২/ রঁসুনের ৫ থেকে ৬ কি কোয়া নিয়ে বেঁটে নিন। বাঁটা অংশকি নারিকেল তেলে কিছুক্ষন চুলায় ফুটিয়ে নিন। মিশ্রনকি ঠান্ডা হলে মাথার ত্বকে লাগান। সপ্তাবে ২/৩ বার করে নিয়মিত ব্যববার করার চেষ্টা করুন। জানতে পারেন নখ সুন্দর রাখার উপায়

আলুর ব্যবহার

আপনি জানেন কি আলু চুলের যত্নেও ব্যববার করা যায়। একটি ব্লেন্ডারে ৩ কি আলু নিয়ে এর রস সংগ্রহ করুন। এবার আলুর রসে একটি ডিমের কুসুম, কিছু পরিমাণ পানি ও এক চা চামচ মধু মিশিয়ে নিন ভালো করে। ভেজা চুলে এই মিশ্রণকি লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর হাল্কা কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি সপ্তাহে একবার করে কয়েক মাসের জন্য টানা ব্যববার করে দেখুন। দেখবেন চুল পড়া কমে গেছে।

মেহেদি পাতা

মেহেদি পাতা চুলের জন্য অনেক উপকারি। ন্যাচারাল ভাবে চুল রঙ ও চুলকে কন্ডিশন করার পাশাপাশি মেহেদি পাতা ব্যববার করে চুল পড়া কমানো ও সম্ভব। যেভাবে ব্যববার করবেনঃ

২৫০ মিলি সরিষার তেল নিন একটি টিনের কৌঁটায়। এবার এতে ৬০ গ্রাম মেবেদি পাতা (ধোয়া ও শুকনো) দিয়ে চুলার জ্বাল দিন যতক্ষন পাতাগুলো পুড়ে যায়। এবার মিশ্রণকি একটি মসলিনের কাপড়ে ছেকে নিয়ে শুধু তেলকি রাখুন। এই তেল নিয়মিত মাথার ত্বকে ও চুলে লাগাবেন। এক কাপ শুকনো মেহেদি পাতার গুড়ার সাথে আঁঁধা কাপ দই মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণকি চুলে লাগান এবং যতক্ষণে চুল শুকিয়ে যায় অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

নারকেলের দুধ

নারকেলের দুধ প্রোকিন, আয়রন, পটাসিয়াম ও অপরিহার্য চর্বিতে পরিপূর্ণ। নারকেলের দুধ চুলের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য খুব কার্যকর। চুল ছাটাই ও ভাঙ্গন রোধে এটি সাহায্য করে। তাই আপনি যদি সুন্দর চুল পেতে চান তাহলে নারকেলের দুধ রাতে মাথার ত্বকে লাগিয়ে প্লাস্কিকের ব্যাগ দিয়ে মাথা ঢেকে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। এটি খুবই কার্যকর একটি চুল পড়া রোধ করার উপায়।

ডিমের ব্যবহার

ডিম প্রচুর সালফার রয়েছে। চুল পড়া রোধ করার উপায় হিসাবে ডিম ব্যবহার করতে পারেন ।

১ টি ডিমের সাদা অংশের সাথে ১ চা চামচ অলিভ অয়েল বিট করে নিন। এটি মাথার ত্বকে ও চুলে লাগান। ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে চুলে শ্যাম্পু করে নিন।

গ্রীন টি

গ্রীন টি শুধু খাওয়ার জন্যই নয় চুলের জন্যও খুব উপকারী কেননা এতে প্রচুর পরিমাণে আন্টি-অক্সিডেন্ট থাকে। কুসুম গরম গ্রীন টি মাথার ত্বকে ১ ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুলের বৃদ্ধির জন্য এটি ব্যববার করতে পারেন। গ্রীন টি পেটের মেদ কমাতেও সাহায্য করে ।

About sudip

Check Also

আপনার শিশুর মধ্যে অটিজমের লক্ষন নেই তো ?

সম্প্রতি একটি উদ্বেগজনক সমীক্ষা বের হয়েছে, এতে দেখা যাচ্ছে প্রতি ৬৮ জন বাচ্চার মধ্যে ১ জন বাচ্চা অটিজমে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *