বর্তমান সময়ে মেদ একটা সাধারন সমস্যা হয়ে দাড়িয়েছে । বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ এই সমস্যায় পড়ে থাকে। আপত দৃষ্টেতে এটা কোন সমস্যা মনে না হলেও মেদ স্বাস্থের জন্য খুব খারাপ। এটা বিভিন্ন রোগের কারন । বিশেষ করে পেটের মেদ সবার জন্য বেশ খারাপ। একবার পেটে মেদ জমে গেলে তা ঝড়িয়ে আগের অবস্থায় নিয়ে আসা দুঃসাধ্য একটি কাজ। কারন পেটের মেদ শুধু চামড়ার সাথে লেগে থাকে না, এটা পেটের অন্যান্ন বিভিন্ন অংশের সাথে লেগে থাকে। আপনি যদি ভেবে থাকেন ব্যায়াম ছাড়াই মেদ কমাতে পারবেন তাহলে কিন্তু ভুল করছেন। চলুন জেনে নিই পেটের মেদ কমানোর সহজ ব্যায়াম কি হতে পারে ।
পদ্ধতি - ১
এর পদ্ধতির নাম স্কোয়াট থ্রাস্ট । প্রথমে সোজা হয়ে দাড়িয়ে হাটু মুড়ে বসে পড়ুন। এবার পায়ের পাতা সামনের দিকের অংশ এবং দুহাত মেঝেতে রেখে বসুন। এরপর দু হাতের উপর ভর দিয়ে এক ঝটকায় কোমর থেকে দেহের নিজের অংশ পেছন দিকে ছড়িয়ে পায়ের আঙুলের উপর ভর রাখুন। এরপর এক ঝটকাতেই আবার পা গুটিয়ে আগের মতো বসার স্টাইল করুন । এরপর উঠে দাঁড়ান। এই পুরো প্রকৃয়াটি দ্রুত করে নেবেন। এভাবে পুরো ব্যায়াম ৮ বার করুন প্রথমের দিকে। এরপর ধিরে ধিরে বাড়িয়ে করা শুরু করুন। দ্রুতই পেটের মেদ ঝরে যাবে এবং সেই সাথে পায়ের পেশী শক্ত হয়ে পা সুডোল হবে।
পদ্ধতি - ২
এটা হল বাইসাইকেল ক্রাঞ্চ । যাদের কোমরে দুই পাশে মেদ আছে এই ব্যায়ামটি করলে কোমরের দুইপাশের মেদ কমাতে খুব কার্যকরী হবে। এই ব্যায়ামটি অনেকটা সাইকেল চালানোর মত। প্রথমে একটি সমতল স্থানে হাঁটু ৯০ ডিগ্রি করে বাঁকা করে চিৎ হয়ে শুয়ে পড়ুন। দুই হাত মাথার পিছনে রাখুন এবং কুনুই ছড়িয়ে রাখুন মেঝেতে। এবার সাইকেল চালানোর মতো করে দুই পা মুভ করতে থাকুন। প্রথম দিকে এই ব্যায়ামটি কমপক্ষে ১৫ বার করে করবেন। আস্তে আস্তে এর মাত্রা এবং গতি দুটিই বাড়িয়ে দেবেন। খুব দ্রুত ফল দেখতে পাবেন ।
পদ্ধতি - ৩
এটাকে বলে ডাম্বেল সুইং । একটি ডাম্বেল মাঝামাঝি দু-হাত দিয়ে ধরুন, চাইলে কাটেলবেলও নিতে পারেন। এবার সোজা হয়ে দু পা ফাঁক করে সামান্য হাঁটু বাঁকা করে দাঁড়ান। এবার ডাম্বেল ধরা দু হাত সামনে ছড়িয়ে নাক বরাবর উঁচু করে ধরুন। এরপর শুধুমাত্র ডাম্বেল ধরা হাত দুলিয়ে দুপায়ের মাঝখান দিয়ে পেছনের দিকে যতোটা সম্ভব দুলিয়ে নিন। এরপর আবার সোজা হয়ে দাড়িয়ে হাত সামনে উঁচু করে ধরুন। হাঁটু ভেঙে ডাম্বেল দোলানর সময় পিঠ বাঁকা করবেন না, শুধু প্রয়োজনে কোমর বাঁকা করবেন। এভাবে প্রথম প্রথম ১০/১২ বার করুন। এরপর বাড়িয়ে দিয়ে করতে থাকুন। ভালো ফলাফল পাবেন।
পদ্ধতি - ৪
রাশিয়ান টুইস্ট নামের এই পদ্ধতিটি করে দেখতে পারেন । এই পদ্ধতিতে দুই পা সামনের দিকে ছড়িয়ে মেঝেতে বসুন। এরপর শুধুমাত্র কোমর এবং কোমরের পেছনের অংশের উপর ভর দিয়ে পা দুটি মেঝে থেকে সামান্য উপরে তুলে নিন। এবার দুহাত একসাথে করে রেখে দেহের উপরের অংশ একবার ডানে এবকবার বামে ঘোরান। ভাবে প্রাথমিকভাবে ১৫ বার করে করবেন। ধীরে ধীরে এর মাত্রা এবং গতি দুটিই বাড়িয়ে দেবেন। খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন।
Health Tips Doc Your Online Doctor
2 comments
Pingback: যে গুণগুলি আপনাকে করবে আদর্শ প্রেমিক! | Health Tips Doc
Pingback: হাত ও পেটের মেদ কমিয়ে ফেলুন ১টি কাজের মাধ্যমে | Health Tips Doc