প্রাত্যাহিক জীবনে সুস্থ থাকাতে আমরা সবাই কতই না চেষ্টা করি । কিন্তু তা সত্তেও কত রোগ-জীবানু আমাদের আক্রে ধরে। কিন্তু জানেন কি যদি আপনি একটু সচেষ্ট হন তাহলে অতি সহজেই এই সব রোগ-জীবানু থেকে মুক্তি পেতে পারেন । আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নিজেকে পুরোপুরি সুস্থ্য থাকার টিপস । যা অতিপ্রয়োজনীয় এবং ১০০ শতাংশ কার্যকরী ১০ টি ঘরোয়া টিপস। আসুন জেনে নিই সুস্থ থাকার প্রয়োজনীয় ও কার্যকরী ১০টি টিপস ।
১. ঠান্ডা থেকে বাচতে দুকাপ জলে এক টুকরো দারুচিনি , একটা এলাচ , দু টা লং , একটা তেজপাতা , এক টুকরো আদা কুচি ও এক চামচ চা পাতা ও পরিমান মত তালমিশ্রি/চিনি/মধু দিয়ে ফুটিয়ে নিন ও ভালোমত গুলে তা দিনে তিনচার বার খান । ঠান্ডার আপানার কাছে আসবে না !
২. চিরতার রস পান করুন । প্রত্যকদিন সকালে একগ্লাস চিরতা পান করে দিন শুরু করুন, নিয়মিত অভ্যাসে সকল প্রকার রোগ মুক্ত থাকবেন । জেনে নিন পিঠব্যথা থেকে মুক্তির উপায় ।
৩. ঠান্ডা/ হজম/ গ্যাস ইত্যাদি সহ অসংখ্য সমস্যায় বাচতে এক চামচ মধুর সাথে দুচামচ চবনপ্রাস প্রত্যকদিন খান , কাজ করবেই ।
৪. যে কোন প্রকার ক্ষতের জন্য , মাখন কে মলম হিসাবে ব্যাবহার করুন , ক্ষত সেরে যাবে ।
৫. ছোট বড় সবার ঠান্ডার জন্য সরষে তেল এ কয়েক কোয়া রসুন কুচি দিয়ে ভালমতো ফুটিয়ে নিন , তারপর হাল্কা গরম অবস্থায় বুক পিঠ ও গলায় ভালোমত মালিশ করুন দিনে দু তিনবার , ছোট বড় সবার ঠান্ডা কমে যাবে ।
৬. বাড়িতে রাখুন ফিটকিরি । শরীরের কোন অংশ যত বড় আকারেই কাটুক বা ক্ষত হোক , ফিটিকিরি গুরো করে দিয়ে বেধে দিন , রক্ত পরা বন্ধ হবে ও ইনফেকসন ও হবে না , এমন কি মধ্যম আকারে মাথা ফেটে গেলেও তাতে ব্যাবহার করলে সেলাই লাগবে না ।
৭. পা ফাটা সমস্যা ? ঘুমানোর সময় পা ধুয়ে লোশানের মত সয়াবিন তেল মাখুন প্রতিদিন , ফাটা চলে যাবে ।
৮. বিষ ফোরা হতে বাচতে মিষ্টি আলুর পাতা বেটে লাগান , হয় পেকে ফেটে যাবে নাহয় বসে যাবে ।
৯. ব্রন দূর করুন সহজে । অনেকে সময় ব্রন খুব কষ্টদেয় , দুকোয়া রসুন বাটা দু চামচ লেবুর রস ও অল্প মালাই মিশিয়ে ঘন্টা দুয়েক রাখুন তারপর এটা ব্রনে লাগিয়ে দশ মিনিট পর ধুয়ে নিন , রেগুলার ব্যাবহারে ব্রন চলে যাবে সম্পূর্ন ভাবে ।
১০. গলা ব্যাথা, ঠান্ডা ও সকল রকম ব্যাথা সারায় এক গ্লাস গরম দুধে আধ চামচ হলুদ গুরো মিশিয়ে আস্তে আস্তে পান করুন।
সুস্থ্য থাকার টিপস হিসাবে এইগুলো মেনে চলুন। দৈহিক যেকোন সমস্যায় এই সুস্থ থাকার প্রয়োজনীয় ও কার্যকরী ১০টি টিপস অনুসরন করুন আর থাকুন সুস্থ্য ও রোগমুক্ত ।
Health Tips Doc Your Online Doctor