BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > নারীর স্বাস্থ্য > স্তন ঝুলে পড়ার কারন ও রোধের উপায়

স্তন ঝুলে পড়ার কারন ও রোধের উপায়

বয়স বাড়ার সাথে সাথে স্তন ঝুলে যাওয়া একটি সাধারন শারীরবৃত্তিয় প্রক্রিয়া। ২২/২৩ বছরে স্তন ঝুলে যাবার নানাবিধ কারন থাকতে পারে। বিএমআই (body mass index) বৃদ্ধি, স্তনের মাত্রাতিরিক্ত আকার এবং ধুমপান (প্রত্যক্ষ/পরোক্ষ) প্রায় যেকোন বয়সেই নারীর স্তন ঝুলে যাবার অন্যতম কারন। এছাড়া কিছু খেলাধুলায় যেমন ব্যাডমিন্টন, দৌড়, উচ্চ লম্প ইত্যাদি নারী স্তন ঢিলে হয়ে যাওয়ায় ব্যাপক ভুমিকা রাখে। স্তন বড় করার পাশাপাশি স্তন ঝুলে পড়া রোধ করতে কি করতে হবে চলুন জেনে নিই ।

স্তন ঝুলে পড়ার কারন:

স্তন ঝুলে যাবার সাথে অস্থিবন্ধনী এবং স্তনের চার পাশের চামড়ার স্থিতিস্থাপকতার বিষয়টি জড়িত। বিএমআই (body mass index) বৃদ্ধি এবং বড় আকারের স্তন মধ্যকর্ষনের স্বীকার হয় বেশি যা স্তন ঝুলে পড়ার কারন ।

সাধারনত স্তনের পেশীকলা নিচের দিকে টানা এবং স্তনের চামড়ার টান টান ভাব দুর্বল হয়ে যাওয়া ফলে স্তনে ঢিলা হয়। খেলাধুলার সময় ক্রমান্বয়ে স্তনের উপর-নিচ ওঠা নামার ফলেও স্তনের পেশী দুর্বল হয়ে যেতে পারে। যা পরবর্তীতে স্তনকে সঠিক মাত্রায় সার্পোট দেয়ায় সামর্থ্য হারায়।

রোধের উপায়:

অল্প বয়সে স্তনের ঝুলে যাওয়া থেকে রক্ষা পেতে এই টিপস গুলো মেনে চলতে পারেন। সবসময় ভাল মানের ব্রা পড়বেন। এটা স্তনের ওজনকে আপনার কাধ, এবং মেরুদন্ডের উপর সমানভাবে বিস্তৃত করে দেয় যা স্তনের ঝুলে যাওয়াকে বিলম্ভিত করতে সহায়তা করে।

যদি আপনি ক্রীয়াবিদ হন তাহলে স্পোর্টস ব্রা ব্যবহার করবেন। যেকোন প্রকার হালকা সাঁতার, সাইকেল চালানো ইত্যাদি বা ভারী দৌড়-ঝাপ, নৃত্য ব্যয়াম করার সময় স্পোর্টস ব্রা ব্যবহার করার ফলে গতির সাথে স্তনের কম্পন কমিয়ে স্তন সুঢৌল রাখতে ভুমিকা রাখবে। সঠিক এবং পুষ্টিকর খাদ্য গ্রহনের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রনে রেখে এবং ধুমপান হতে বিরত থেকে অল্প বয়েসে স্তনের ঢিলা হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে। মেয়েদের রাতের বিউটি টিপস কি জানতে পারেন এখানে ।

ভুল ধারনা :

অনেক নারীদের মধ্যে একটি ভুল ধারনা আছে যে সন্তানকে স্তন দান করার কারনে অল্পবয়সে স্তন ঝুলে যায়। এটা সম্পুর্ণ ভুল ধারনা । আমেরিকান সোসাইটি অব প্লাষ্টিক সার্জন এর বর্ননা মতে স্তন দানের সাথে স্তনের আকার অথবা গঠন পরিবর্তনের কোন সম্পর্ক নেই। এমনকি যেসকল নারী একের অধিক সন্তানকে স্তন পান করান তাদেরও স্তনদানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব স্তনের আকারে পড়েনা।

চিকিৎসা ব্যাবস্থা :

ব্যয়াম, সঠিক আকারের ব্রা/অন্তঃবাস পরিধানের পাশাপাশি কসমেটিক সার্জারী বা হারবাল চিকিতসা নিতে পারেন। ব্রেষ্ট লিপ্টিং এবং স্তন বর্ধন সার্জারী নির্দিষ্ট মাত্রায় ঝুলে যাওয়া স্তনে কিছুটা উন্নতি আনতে পারে। তবে সার্জারীর মানে এই নয়যে সার্জারীকৃত স্তন আর কখনো ঝুলে/ঢিলে হবেনা। মধ্যাকর্ষন স্তনের পেশীকলায় পুর্বের ন্যায় প্রভাব ফেলতে পারে – তাই সার্জারীর এই ফলাফল ক্ষনস্থায়ী এবং স্বাভাবিক।

 

About sudip

Check Also

চুলের যত্নে নারকেল তেল

মাথার চুলের জন্য ২০১৫ সালে আপনার হাতের কাছে আছে হয়তো অনেক জিনিস। তার কিছু বেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *