BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Health Tips > পিঠব্যথা থেকে মুক্তির উপায়

পিঠব্যথা থেকে মুক্তির উপায়

দীর্ঘক্ষন একভাবে বসে থাকে বা নিচু হয়ে কাজ করার ফলে অনেকেই পিঠব্যাথার সমস্যায় ভুগে থাকেন। আমাদের মেরুদণ্ড একদম সোজাসুজি বা সোজা নয়। পাশ থেকে দেখলে দেখতে ইংরেজি অক্ষর s (এস)-এর মতো। পিঠব্যথা প্রতিরোধের প্রধান শর্ত হলো মেরুদণ্ডের এই আকৃতি অক্ষুণ্ন রাখা। পেট ও পিঠের মাংসপেশিগুলো মেরুদণ্ডকে সাপোর্ট দেয় এবং নড়াচড়ায় সহায়তা করে। চলুন দেখে নেওয়া যাক পিঠব্যথার কারণ ও পিঠব্যথা থেকে মুক্তির উপায় ।

শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর কিছু সমস্যা দেখা দেয়ায়ও পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে। পিঠব্যথার কারণগুলো মেরুদণ্ড এবং তার সহায়তাকারী মাংসপেশিগুলো থেকে উৎপন্ন হতে পারে, অথবা শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো যাদের স্নায়ু সরবরাহের কিছু শাখা পিঠে বিস্তৃত সেখান থেকেও পিঠব্যথা হতে পারে। তাই সুস্থ থাকার জন্য পিঠ ব্যাথার কারন ও প্রতিরোধ জেনে নিই ।

পিঠব্যথার সাধারণ কারণগুলো হলো-
* মেরুদণ্ডের স্বাভাবিক আকৃতি বজায় রাখতে সহায়তাকারী পেট ও পিঠের মাংসপেশিগুলো দুর্বল হওয়া।

* মেরুদণ্ডের হাড়ের দুর্বল স্থাপন, যার কারণে মেরুদণ্ডের s আকৃতি ঠিক থাকে না।

* দীর্ঘ সময় ধরে বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে কিংবা একই অবস্থানে থাকলে। এ ক্ষেত্রে দীর্ঘক্ষণ থাকার কারণে মাংসপেশিতে টান পড়ে, মাংসপেশি সঙ্কুচিত হয়।

* হঠাৎ শরীর মারাত্মক ঝাঁকি খেলে কিংবা শরীর বাঁকা হলে। এতে মাংসপেশিতে টান পড়ে এবং পেশি ছিঁড়ে যেতে পারে। কোনো ভারী জিনিস ওঠানোর সময় এ অবস্থা হতে পারে।

* মেয়েদের মাসিকের সময় জরায়ুর সঙ্কোচনের কারণে পিঠে ব্যথা হতে পারে।

পিঠব্যথা কিভাবে প্রতিরোধ করা যায়
পিঠব্যথা প্রতিরোধ করতে হলে সর্বদা মেরুদণ্ডের আকৃতি স্বাভাবিক রাখতে হবে। এর জন্য যা করতে হবে তাহলো-

* দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। যদি দীর্ঘক্ষণ দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তাহলে একটি পা প্ল্যাটফর্মের ওপরে কিংবা টুলের ওপরে রেখে দাঁড়াতে হবে।

* চেয়ারে বসে কাজ করার সময় কিংবা চেয়ারে বসে থাকার সময় যদি চেয়ারটি আপনার পিঠকে ঠিকমতো সাপোর্ট দিতে না পারে তাহলে চেয়ার ও আপনার পিঠের মধ্যকার ফাঁকা জায়গাটা পূরণে কুশন ব্যবহার করুন।

* ঘুমানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করুন। যেমন-
* শক্ত তোশক বা জাজিমের ওপর ঘুমান।
* মুখ নিচের দিকে রেখে ঘুমাবেন না।
* চিৎ হয়ে ঘুমাবেন।
* যদি পাশ ফিরে ঘুমাতে চান, তাহলে সে পাশে একটা হাঁটু সামান্য বাঁকা করে ঘুমাবেন।

পিঠব্যথা প্রতিরোধে পেট ও পিঠের মাংসপেশিকে সবল করার উপায়-
নিয়মিত কিছু ব্যায়াম করলে পেট ও পিঠের মাংসপেশি সবল হয়।
এসব ব্যায়ামের প্রতিটি ১০ বার করতে হবে। মাংসপেশির সবলতা বাড়লে ব্যায়ামের পরিমাণ আরো বাড়ানো যাবে।

যদি কোনো ব্যায়ামে ব্যথা হয় তাহলে ওই ব্যায়াম বন্ধ করে দিতে হবে।
১. হাঁটু বাঁকা করে চিৎ হয়ে শুতে হবে।
পেটের মাংসপেশিগুলো সঙ্কুচিত করে পিঠকে মেঝের বিপরীতে চাপ দিতে হবে। মনে মনে পাঁচ পর্যন্ত গুণে তারপর শিথিল করতে হবে।

২. হাঁটু বাঁকা করে চিৎ হয়ে শুতে হবে।
যত দূর পারা যায় মাথা ও কাঁধ ওপরের দিকে তুলতে হবে। মনে মনে পাঁচ পর্যন্ত গুণে তার পর শিথিল করতে হবে।

৩. উপুড় হয়ে শুতে হবে।

ডান পা সোজা রেখে যত দূর সম্ভব ওপরে তুলতে হবে। মনে রাখতে হবে, এ সময় হাঁটু কিছুতেই ভাঁজ করা যাবে না।
মনে মনে পাঁচ পর্যন্ত গুণে তার পর ধীরে ধীরে পা নামাতে হবে।
এরপর বাঁ পা একই রকম করতে হবে।
প্রতি পায়ের জন্য পাঁচবার এটি করতে হবে।

কারো একবার পিঠব্যথা হলে ব্যথা সেরে যাওয়ার পর আবার যাতে এ ধরনের ব্যথা না হতে পারে, সেই লক্ষ্যে ব্যথা প্রতিরোধ করার জন্যও এসব ব্যায়াম করা যেতে পারে।

About sudip

Check Also

মেকআপের মাধ্যমে চোখকে আকর্ষণীয় ও টানা টানা করে তোলা উপায়

সবার চোখ তো আর সমান নয়, কারও চোখ বড় আবার কারও আকারে ছোট। এক্ষেত্রে মেইকআপের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *