BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Weight Loss > ব্যায়াম ছাড়াই ১০ কেজি ওজন কমানোর সহজ উপায়

ব্যায়াম ছাড়াই ১০ কেজি ওজন কমানোর সহজ উপায়

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ১০ কেজি ওজন কমানোর উপায়। আশা করি আমার এই কৌশল আপনাদের উপকারে আসবে ।

বারতি ওজন একটা বড় সমস্যা । যা অনেক শারিরীক সমস্যা ডেকে আনে । ওজনের সমস্যা আমার ছোটবেলা থেকেই। যত যাই করি, কিছুতেই ওজন কমে না। কষ্ট করে কমিয়ে ফেললেও কিছুদিনের মাঝেই আবার বেড়ে যায়। খেতাম খুব অল্প। দিনে একবার রুটি খেতাম, রাতে। সকালে চা বিস্কিট। দুপুরে ফল বা দুটো রুটি। কিন্তু তাতেও ওজন কমার লক্ষণ নেই। বরং ওজন যেন হু হু করে বাড়ছিল। সেই আমারই গত কিছু মাসে ১০ কেজি ওজন কমে গেছে, তাও কোনরকম ব্যায়াম বা ডায়েট ছাড়াই। কীভাবে? আপনাদের জানাবো আজ সেই কৌশলটাই!

চলুন, তবে বলে দিই কী সেই কৌশল ।

ঘড়ির কাঁটা ধরে খাওয়া দাওয়া :

আমার রুটিন ছিল প্রচণ্ড এলোমেলো। কখন কী খেতাম তার কোন ঠিক নেই। খিদে পেলে খাচ্ছি, না হলে সারাদিন না খেয়ে থাকছি। বেশিরভাগ দিনই সকালে কোনরকম চা বিস্কিট খেতাম আর একবারে রাতে খেতাম। ভাবতাম এটা করে ডায়েট হচ্ছে। আসলে হচ্ছিল সম্পূর্ণ উল্টো, হু হু করে বেড়া যাচ্ছিল আমার ওজন। আমি প্রথমেই ৫ বেলা খাওয়া শুরু করলাম। একদম ঘড়ির কাঁটা ধরে। খাওয়ার একটা নির্দিষ্ট সময় কঠোর ভাবে মেইনটেইন করা উচিত, এটা ওজন কমাতে খুব কাজে আসে। এটা বিজ্ঞানীরা বলেন, কিন্তু আমি নিজে এর প্রমাণ। সকাল ৮ তার ভরপেট নাস্তা, যা মন চায় সেটাই খেতাম। ১১ টার দিকে চা আর বিস্কিট। তারপর দুপুরে একটু পোলাও চালের ভাত বা রুটি (আমি সিদ্ধ চাল খেতে পারিনা)। বিকালে কোনদিন চা-মুড়ি, কোনদিন বিস্কিট বা ফল। রাতে আবার দুপুরের মতই। এটাই খেয়েছি মূলত। নিয়ম করে খেলে অসময়ে ক্ষুধা একেবারেই লাগে না। আর আজেবাজে খাবার খেতেও ইচ্ছা না।

তেলের পরিমাণ অর্ধেক :

ডায়েট বলতে একটি কাজই করেছি আমি আর সেটা হলো তেল খাওয়া কমিয়ে দিয়েছি। না, বন্ধ করিনি। তবে রান্নার আগে যে পরিমাণ তেল ব্যবহার করতাম তাঁর অর্ধেক ব্যবহার করি এখন। ভাজা খাবার‍টা কম খাই। খেলেও টিস্যু দিয়ে তেল শুষে তারপর কিংবা ওভেনে বেক করে। সত্যি বলতে কি, রুটিন বাঁধা ডায়েট হলে ভাজা খাবারের প্রতি আগ্রহও কমে যায়।

ফল ও সবজি কাঁচা খাওয়ার অভ্যাস :

আমি এখন আর রান্না করা ফল বা সবজি খাই না। যা খাই, কাঁচা সালাদ হিসাবে। মূলত শসা, গাজর, আপেল, টমেটো, ধনে পাতা, লেবু ইত্যাদি থাকে আমার সালাদে। সাথে থাকে টক দই। রান্না করা সবজি খেয়ে আসলে খুব একটা উপকার হয় না আপনার স্বাস্থ্যের। দিনে দুই বেলাই খাবারের সাথে এই সালাদ থাকে আমার।

ঠিক মত ঘুমানো :

খুব রাত জাগতাম আমি। ঘুমাতে যেতাম রাত ৩/৪ টায় আর সকালে উঠতাম ১০ টার পর। কোন কোন দিন ১১ টাও বেজে যেত। সেই আমি ঘুমতাকে একেবারে রুটিনের মাঝে নিয়ে এসেছি। সকাল ৭ টায় জেগে যাই এবং রাত ঠিক একটায় ঘুমাতে যাই। চমৎকার এই রুটিনের কারণে আমার খিটখিটে মেজাজ ও ডার্ক সার্কেলের সমস্যা একেবারেই চলে গেছে। সেই সাথে কমে গেছে আজেবাজে খাবার খাওয়ার প্রবণতা।

সব কথার শেষ কথা এই যে, যে আমি একটু ওজন কমালেই আবার দ্বিগুণ বেড়ে যেত , সেই আমার ওজন এখন আর বাড়ছে না। বরং প্রতিনিয়ত কমছে। ৪ মাসে ১০ কেজি ওজন কমে গিয়েছে, স্থায়ীভাবে। এবং কোন রকম ডায়েট ও ব্যায়াম ছাড়াই। জীবন যাপনে এই পজিটিভ ছোট্ট পরিবর্তনগুলো করতে পারেন আপনিও আর হয়ে উঠতে পারে সুস্বাস্থ্যের অধিকারী।

আরো দেখুনঃ

কখন যৌনমিলন করলে বাচ্চা হয় এবং কখন হয় না

About sudip

Check Also

জীবন রক্ষাকারী ভেষজ উদ্ভিদের ঔষধী গুনাগুন

আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। এর প্রায় সকলই মানুষের কল্যানে সৃষ্টি। কিন্তু কোন উদ্ভিদে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>