আমাদের পেটে যে সব সমস্যা হয়ে থাকে তার মধ্যে গ্যাস্টিক সমস্যা অন্যতম। গ্যাস্ট্রিকের সমস্যা সামান্য মনে হলেও অবহেলার কারণে মারাত্মক আকার ধারণ করতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যায় মূলত খাদ্যাভ্যাস, জীবন যাপনের নানা ভুলের কারণেই হয়ে থাকে। সুতরাং খাদ্য ও দৈনন্দিন জীবন সংক্রান্ত কিছু ব্যাপারে একটু পরিবর্তন আনতে পারলেই গ্যাস্টিক সমস্যা Gastric problem থেকে চিরকাল দূরে থাকা সম্ভব। আসুন জেনে নিই গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তির উপায় ।
১) পর্যাপ্ত পানি পান :
পানি দেহের ক্ষতিকর টক্সিন দূরে রাখে এবং খাবার হজমে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই গ্যাস্ট্রিক সমস্যা দূরে রাখার খুব কার্যকরী উপায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি এবং পানীয় পান করার অভ্যাস।
২) ভালো করে চিবিয়ে খান :
খাবার খুব ভাল করে চিবিয়ে খাবেন। তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই, আর একারণে একটু চিবিয়েই খাবার গিলে ফেলেন। এই অভ্যাসটি গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে। কারণ এতে খাবার হজম হতে অনেক দেরি হয় এবং হজমে নানা সমস্যা দেখা দেয়।
৩) খেয়েই ঘুম নয় :
খাবার খাওয়ার পর সাথে সাথে শুতে চলে যাওয়ার কারণে খাবার সঠিকভাবে হজম হওয়ার সময় পায় না। এতে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া এই অভ্যাস মেদ বৃদ্ধি করে থেকে। খেয়েই ঘুমিয়ে পড়া অনেক বাজে একটি অভ্যাস। তাই খাবার পর একটু হাঁটাহাঁটি করে নিলে খাবার হজম ত্বরান্বিত হয়।
৪) আঁশযুক্ত খাবার খান :
খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে মাছ, মাংস, ডিম রাখা প্রয়োজনীয় কিন্তু এইসকল খাবারের পাশাপাশি প্রয়োজন আঁশযুক্ত খাবার খাওয়া। যদি মাংস বা মাছের তরকারী আলু, শিম, মটরশুঁটি জাতীয় খাবারের সাথে মিশিয়ে রান্না করা হয় তাহলে তা গ্যাস্টিক সমস্যা Gastric problem দূরে রাখবে। এছাড়াও ডাল, বুট জাতীয় আঁশযুক্ত খাবার রাখুন খাদ্যতালিকায়।
৫) চা - কফির কম খান:
অনেকেই দিনে ৩ কাপের বেশি চা বা কফি পান করেন যা গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম প্রধান কারণ। চা/কফি দেহকে পানিশূন্য করে ফেলে এবং হজম সংক্রান্ত সমস্যার সৃষ্টি করে। তাই একটু কমিয়েই পান করুন চা/কফি।
৬) হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করুন :
নিয়মিত হাঁটার অভ্যাস খাবার হজমে অনেক বেশি সহায়ক। হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে দেহের সকল অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে। তাই এই অভ্যাসটি আয়ত্ত করুন গ্যাস্ট্রিকের সমস্যা Gastric problem চিরকাল দূরে রাখতে।
Health Tips Doc Your Online Doctor
2 comments
Pingback: জীবন রক্ষাকারী ভেষজ উদ্ভিদের ঔষধী গুনাগুন | Health Tips Doc
Pingback: নিশ্চিত সন্তান ধারণে নারীর যা করনীয় | Health Tips Doc