BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Beauty Tips > ব্রনের কালো দাগ দূর করার উপায়

ব্রনের কালো দাগ দূর করার উপায়

ছেলে মেয়ে উভয়ের জন্য ব্রণ একটা সাধারন সমস্যা । ব্রণের হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। নারী এবং পুরুষ উভয়েই ব্রণের সমস্যায় পরে থাকেন। হরমোনের সমস্যা, বিরূপ আবহাওয়া, ধুলোবালি, রোদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান ইত্যাদির কারণে ব্রণের সমস্যা শুরু হয়। সমস্যা হলো ব্রণের হাত থেকে মুক্তি পেলেও ত্বকে রয়ে যায় ব্রণের বিশ্রী দাগ।

ব্রনের দাগ সহজে যায় না । এই দাগ খুবই অস্বস্তিকর। ব্রন সেরে গেলেও ব্রণের বিশ্রী দাগ মুখের সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। নামি দামী প্রোডাক্টও ব্রণের এই দাগ সারিয়ে তুলতে সক্ষম হয় না। জানেন কি, আপনার হাতের কাছেই রয়েছে এর সমাধান? প্রাকৃতিক উপায়ে খুব সহজে ব্রণের বিশ্রী দাগ থেকে মুক্তি পেতে পারেন। চলুন তবে দেখে নেয়া যাক ব্রনের কালো দাগ দূর করার উপায় । প্রাকৃতিকভাবে যেটা আপনি করতে পারবেন ।

লেবুর রস

লেবুর রসের অ্যাসিটিক এসিড ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। এছাড়া লেবুর রস ত্বকের তৈলাক্ততা দূর করে ব্রণের উপদ্রব থেকে বাঁচায়। প্রতিদিন লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে তুলোর বল ভিজিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২ ঘণ্টা। ব্রণ ও ব্রণের দাগ থেকে রেহাই পাবেন।

মধুর ব্যবহার

ব্রণ দূর করতে মধু খুব কার্যকারি । মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান। মধু হাতের তালুতে নিয়ে মুখে প্রতিদিন ম্যাসেজ করলে এবং প্রতিদিন ১ টেবিল চামচ মধু খেলে খুব দ্রুত ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মধুর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে ব্রণের দাগ দূর হয়ে যায়। জানতে পারেন চুল পড়া রোধ করার ৫ টি সহজ উপায়

গোলাপজল ও চন্দনগুঁড়ো

ব্রনের কালো দাগ দূর করার উপায় হিসাবে এটিও ব্যবহার করতে পারেন । ১ টেবিল চামচ চন্দনগুঁড়োয় সামান্য গোলাপজল মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এটি ব্রণের দাগের ওপর লাগিয়ে রাখুন সারারাত। সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে ব্রণের দাগ দূর হবে দ্রুত।

অলিভ অয়েল ব্যবহার

এটি একটি অসাধারন উপায় । ব্রণের দাগ দূর করতে অলিভ অয়েল জাদুর মতো কাজ করে। প্রথমে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে শুকিয়ে নিন। এরপর হাতে সামান্য অলিভ অয়েল নিয়ে মুখে ম্যাসাজ করুন ১০ মিনিট। এপর ৩০ মিনিট পর আবার কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন।

পুদিনা পাতা

কয়েকটি পুদিনা পাতা পিষে নিয়ে রস বের করে নিন। একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে রস টুকু আলাদা করুন। এই রস প্রতিদিন ত্বকে লাগিয়ে রাখবেন ৩০ মিনিট। এতে দ্রুত ব্রণের দাগ মিলিয়ে যাবে।

পুদিনা ও হলুদ মিশ্রণ

হলুদ ও পুদিনা পাতা একসাথে ব্যবহার করতে পারেন । পুদিনা পাতার রসের সাথে সামান্য হলুদ মিশিয়ে নিন। ত্বকের ওপর লাগান, বিশেষ করে ব্রণের দাগের ওপর। ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। খুব দ্রুত ব্রণের দাগ দূর করতে এই পদ্ধতিটি ব্যবহার করুন। জানতে পারেন গায়ের রঙ ফর্সা করার উপায়

কাচা আলুর ব্যবহার

আপনি জেনে অবাক হবেন ব্রনের কালো দাগ দূর করার উপায় হসাবে কাচা আলু ভাল কাজে আসে। কাঁচা আলু ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকরী। আলু ধুয়ে মুছে নিয়ে পাতলা করে স্লাইস করে ত্বকে ভালো করে ঘষে নিন। এতে করে ত্বকের দাগ হালকা হয়ে আসবে। এবং ধীরে ধীরে মিলিয়ে যাবে।

About sudip

Check Also

রুখে দিন স্তন ক্যান্সার খুব সহজেই

অন্যান্য অনেক ক্যান্সারের তুলনায় স্তন ক্যান্সারে প্রতিদিন আক্রান্ত হন অনেক নারী। ইদানীং এই স্তন ক্যান্সারে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *