শুক্রানু কি তা আমরা সকলেই জানি। বাচ্চা জন্মদানের জন্য অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ উপাদান হল পুরুষের শুক্রানু। কোন যুগল যদি অকেনদিন ধরে সন্তান ধারন করার চেষ্টা করেও ব্যর্থ হয় – তার মানে স্বামী অথবা স্ত্রী দুয়ের একজনে অথবা উভয়ের মাঝে কোন সমস্যা আছে। বন্ধাত্ব বিষয়টা পুরুষেরো হয়ে থাকে ।
পুরুষের বন্ধাত্ব সাধারনত শুক্রানু সংক্রান্ত হয়ে থাকে। পুরুষ যদি মনে করেন যে তার বীর্যে শুক্রানু প্রয়োজনীয় পরিমানে সর্বোচ্চ নয়, তাহলে তিনি কিছু কার্যকরী শুক্রানু বৃদ্ধির উপায় গ্রহন করতে পারেন। এছাড়া জেনে নিন বীর্যের যাবতীয় তথ্য । মনে রাখবেন আপনি যদি একবছরের বেশি সময় ধরে এ চেষ্টা না করে থাকেন তাহলে বীর্যে শুক্রানুর সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করার মত কোন কিছু নেই। আর যদি আপনি একবছরের চেয়ে বেশি সময় ধরে সন্তান নেবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, তাহলেই শুধু ডাক্তারের শরনাপন্ন হতে হবে। আসুন জেনে নিই প্রাকৃতিকভাবে বীর্যে শুক্রানু বৃদ্ধির উপায় সমূহঃ
মাদক দ্রব্য পরিহার করুনঃ
সব ধরনের মাদক পরিহার করুন । কারন অতিরিক্ত মদ্যপান অথবা মাদকের ব্যবহার উর্বরতা নষ্ট করতে পারে। যেসকল পুরুষ দিনে ৪ গ্লাসের বেশি মদ্যপান করে থাকেন তাদের শুধুমাত্র সন্তান জন্মদান ক্ষমতা নয় – মোটের উপর যৌনক্ষমতা হ্রাস পেতে থাকে। পাশাপাশি অধিক মাদক গ্রহন পুরুষের লিঙ্গের দৃঢ়তা অর্থাৎ লিঙ্গের মোটা ও বড় আকার ধরে রাখা ব্যহত করে যা স্থায়ী যৌন অক্ষমতায় রূপ নিতে পারে।
ধুমপান করবেন নাঃ
আমরা সবাই যানি ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধুমপান শুধুমাত্র স্বস্থ্যের জন্য ঝুকিপুর্ন নয়, এটি আপনার সন্তান জন্মদান ক্ষমতাও ধ্বংস করতে পারে। এক স্টাডিতে দেখা গেছে, যেসকল পুরুষ ধুমপান করেন তাদের বীর্যে শুক্রানুর পরিমান যারা ধুমপান করেননা তাদের তুলনায় ১৭% কম।
যৌনমিলন করুনঃ
আপনি জানেন কি যৌনমিলন করা সন্তান প্রত্যাশি যুগলের জন্য ভাল জিনিস । কিন্তু অনেক যুগলের ভুল ধারনা আছে যে মাত্রতিরিক্ত শারিরীক মিলন করলে বীর্যে শুক্রানুর পরিমান কমে যায়। কিন্তু এটা ঠিক না । তথ্যটি একসময় সত্য ছিল – কিন্তু বর্তমানে সুঠাম স্বাস্থ্যবান (মোটা নয়) পুরুষের ক্ষেত্রে এটি ভুল ধারনা বলে প্রমানিত হয়েছে। একসময় ডাক্তার এমন পরামর্শ দিতেন যে, যেসকল পুরুষের শুক্রানু সংখ্যা কম তারা কিছুদিন শাররীক মিলনে বিরতি দিয়ে শুক্রানু জমা করে শাররীক মিলন করতে পারেন। যদিও অনিয়মিত যৌনমিলন হয়তো সংখ্যায় কোনক্রমে উন্নত হয়, একই সাথে শুক্রানুর গুনগত মানে এর নেগেটিভ ইফেক্ট আছে। যখন একজন পুরুষ নিয়মিত যৌনমিলন করে তখন প্রতিবার বীর্যস্থলনের সময় সে তার ক্রুটিপুর্ন শুক্রানুর একটা অংশ নিষ্কৃত করে। সুতরাং নিয়মত যৌনমিলন করুন।
পুষ্টিকর খাবারঃ
স্বাস্থকর ও পুষ্টিযুক্ত খাবার, নিয়মিত শরীর চর্চা এবং শরীরের সঠিক ওজন ধরে রাখার মাধ্যমে উর্বরতা (fertility) উন্নয়ন করা যায়। শাকসব্জি এবং ফলমুল খাদ্য তালিকায় থাকলে স্বাস্থ্য ভাল থাকে যা উর্বরতায় (fertility) ভুমিকা রাখে। গবেষনায় দেখা গেছে শাকাসব্জি ও ফলমুলে বিদ্যমান এন্টিঅক্সিডেন্ট উর্বরতা (fertility) এর জন্য অনেক বেশি উপকারী। পাশাপাশি সঠিক শাররীক ওজনও একটি গুরুত্বপুর্ন বিষয়। অতিরিক্ত মেদযুক্ত পুরুষের শুক্রানুর সংখ্যা এবং শুক্রানুর গুনগত মান উভয়ই খারাপ হয়ে থাকে।
সকালবেলা যৌনমিলন করলেও লাভবান হবার সম্ভাবনা আছে। গবেষণায় দেখা গেছে সকালবেলা প্রাকৃতিক ভাবেই বীর্যে শুক্রানু সংখ্যা সর্বোচ্চ পরিমানে থাকে।
Health Tips Doc Your Online Doctor
3 comments
Pingback: জানুন হস্তমৈথুন এর ভাল ও খারাপ দিক | Health Tips Doc
Pingback: ব্রনের কালো দাগ দূর করার উপায় | Health Tips Doc
Pingback: জানুন হস্তমৈথুন এর ভাল ও খারাপ দিক | Health Tips Doc