BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Health Tips > ডাবের পানির ১০ উপকারিতা

ডাবের পানির ১০ উপকারিতা

স্বাস্থ্য ও রূপচর্চায় ডাবের পানির উপকারিতা রয়েছে অনেক। ডাবের পানি অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক পানীয়। সরাসরি ডাব থেকে পাওয়া যায় বলে এতে কোনো প্রকার কৃত্রিমতার ছোঁয়া নেই। নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও। বেশ কিছু কারণেই ডাবের পানি শরীরে জন্য উপকারী। তার মধ্যে অন্যতম কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরা হলো।

১. গ্যাস কমাতে এটা ভাল কাজ করে । ডাবের পানি গ্যাসের প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। নিয়মিত ডাবের পানি করলে গ্যাসজনিত পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

২. ডাবের পানি বয়সের ছাপ কমায় । নিয়মিত ডাবের পানি আপনার মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।

৩. ডাবের পানি রক্তের ঘনত্ব বৃদ্ধি করে। এমনকি ডাবের পানি সরাসরি রক্তের মধ্যে দেয়া যায়।

৪. ফলের রসের থেকে ডাবে অধিক পরিমাণ মিনারেল থাকে। এছাড়াও ডাবের পানির অন্য একটি গুণ হল এতে ক্যালরি যেমন কম তেমনি সুগারের পরিমাণও কম। ফলে ডায়াবেটিক রোগীদের জন্য এটা বিশেষ উপকারি।

৫. ডাবের পানিতে পটশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা হৃদপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে। এ কারণে হঠাৎ করে শ্বাস-প্রশ্বাসের হার বেড়ে গেলে এক গ্লাস ডাবের পানি খেয়ে নিতে পারেন।

৬. ডাবের পানির উপকারিতা অনেক । প্রত্যেক দিন এক গ্লাস ডাবের পানি আপনার শরীরের অঙ্গগুলোকে সচল রাখতে সহায়তা করবে।

৭. ডাবের পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যা ব্যকটেরিয়া ও ভাইরাস মারতে বেশ কার্যকরী। একারণে খাবারসহ অন্যান্য মাধ্যমে প্রত্যেক দিন যেসব ব্যকটেরিয়া ও ভাইরাস আমাদেরপেটে প্রবেশ করে সেগুলো মারার জন্য এক গ্লাস ডাবের পানি খাওয়া যেতেই পারে।

৮. চুলের বৃদ্ধি ও খুশকি দূর করতে ডাবের পানির ব্যাবহার করতে পারেন । ডাবের পানি চুলের পূষ্টি যোগানোর পাশাপাশি খুশকি দূর করতেও সহায়তা করে।

৯. রূপচর্চায় ডাবের পানির ব্যাবহার করতে পারেন । ত্বকের জন্য খুবই উপকারী ডাবের পানি। বলা যায়, ত্বকের জন্য বটিকা হিসেবে কাজ করে ডাবের পানি। তাই ত্বক সচেতন মানুষরা নিয়মিত ডাবের পানি পানের মাধ্যমে নিজের ত্বক নানান সমস্যা থেকে বাঁচাতে পারেন।

১০. এতক্ষণ সব ডাক্তারি গুণাগুণ বলা হলো। এবার সবচেয়ে মজার গুণটি বলা যাক। ডাবের পানি আড্ডার জন্য বেশ কার্যকর। একটি ডাব কিনেই দুই তিন বন্ধু মিলে বেশ আড্ডা দেয়া যায়। তাতে আড্ডা যেমন জমে তেমনি বাড়ে বন্ধুদের হৃদ্যতা।

পড়তে পারেনঃ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করনীয়

About sudip

Check Also

মেকআপের মাধ্যমে চোখকে আকর্ষণীয় ও টানা টানা করে তোলা উপায়

সবার চোখ তো আর সমান নয়, কারও চোখ বড় আবার কারও আকারে ছোট। এক্ষেত্রে মেইকআপের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *