অনেক মেয়েরাই মেকআপ ঘামার সমস্যায় পরে থাকে। সাধারনত গরম ও ত্বকের অতিরিক্ত তৈলাক্ততার কারণে মেকআপ ঘামে। কোথায় কোন অনুষ্ঠানে গিয়েছেন গরমে মেকআপ ঘেমে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় । কিন্তু ছোট ছোট কিছু বিষয়ে জানা থাকলে এ বিড়ম্বনা থেকে রক্ষা পেতে পারেন। চলুন দেখে নিই গরমে মেকআপ ঘামলে কি করবেন ।
মেকআপের করার আগে যা করবেন
১. যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাঁরা মেকআপ করার আগে অয়েল কন্ট্রোল ফেসিয়াল ক্লিনজার ও টোনার ব্যবহার করুন। এতে মেকআপ দীর্ঘ সময় ভালো থাকবে।
২. ত্বকের অরিতিক্ত তৈলাক্ততা দূর করতে সপ্তাহে অন্তত দুই দিন ফেসপ্যাক ব্যবহার করুন। শসার রস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, চন্দন বা মুলতানি মাটি ৩ টেবিল চামচ একত্রে মিশিয়ে ব্যবহার করুন সপ্তাহে তিন দিন।
মেকআপের সময় যা করবেন
১. মেকআপ করার সময় কনসিলার ব্যবহার করুন। ফাউন্ডেশন ব্যবহার করলে ঘেমে যাওয়ার আশঙ্কা থাকে। যদি মুখে ফাউন্ডেশন ব্যবহার করতেই চান, তাহলে প্রথমে কনসিলার দিয়ে হালকা বেইজ করে পরে মুখে ফাউন্ডেশন ব্যবহার করুন।
২. আইল্যাশে প্রথমে পাউডার লাগিয়ে নিন। এরপর মাশকারা ব্যবহার করুন। ঘামের কারণে মাশকারা নষ্ট হবে না। এ ছাড়া এতে মাশকারা আইল্যাশে স্থায়ী হবে। অবশ্যই ওয়াটারপ্রুফ মাশকারা ব্যবহার করবেন।
৩. সিলিকন বেইজড হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন।
৪. ঠোঁটে ফাউন্ডেশন দিয়ে বেইজ করে ম্যাট লিপস্টিক ব্যবহার করলে দীর্ঘ সময় স্থায়ী হবে।
জেনে নিন মেকআপের টুকিটাকি
১. পাউডার ব্যবহার
পাউডার ব্যবহার তৈলাক্ত ত্বকের জন্য ভালো। কারণ পাউডার ত্বকের বাড়তি তেল শুষে নেয়। কিন্তু অতিরিক্ত পাউডার ব্যবহার করলে তেল শুষে নিয়ে মুখের ভাঁজগুলোতে মেকআপ ভেঙে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করে। তাই মুখে অতিরিক্ত পাউডার ব্যবহার না করলে অনেকক্ষণ ত্বকে মেকআপ ধরে রাখতে পারবেন।
২. টিস্যু নয় ব্লটিং পেপার ব্যবহার করুন । দেখুন রুপচর্চায় লেবুর যত ব্যবহার ও উপকার ।
টিস্যু পেপার ব্যবহারে মেকআপ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই ব্লটিং পেপার ব্যবহার করুন।
ব্লটিং পেপারের দ্রুত বাড়তি তেল ও ঘাম শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। যখনই মনে হবে ত্বক ঘেমে যাচ্ছে, তখনই ত্বকে ব্লটিং পেপার চেপে ধরুন। ব্লটিং পেপার ত্বকে ঘষতে যাবেন না, এতে মেকআপ উঠে যাবে।
৩. অয়েল ফ্রি মেকআপ সরঞ্জাম
মেকআপের সরঞ্জাম অয়েল ফ্রি কিনুন। প্রাইমার থেকে শুরু করে শ্যাডো সব অয়েল ফ্রি পাওয়া যায়। এতে করে মেকআপ দীর্ঘ সময় স্থায়ী হবে।
Health Tips Doc Your Online Doctor