মাথার চুলের জন্য ২০১৫ সালে আপনার হাতের কাছে আছে হয়তো অনেক জিনিস। তার কিছু বেশ দামি। কিছু মাঝারি দামের। কিছু বহুজাতিক কোম্পানির। কিছু বা স্থানীয় ছোট কোম্পানির।
কিন্তু সবার চাইতে ভাল যে ওই ঝোলা গুড় আর পাউরুটি। এক্ষেত্রে অবশ্যই নারকেল তেল। কিন্তু চুলের যত্নে নারকেল তেল এর ব্যবহার আজো অতুলনিয় ।
দীর্ঘদিন ধরে মেয়েদের কিংবা ছেলেদের মাথার চুলের চুলের যত্নে নারকেল তেল একমাত্র ভরসা। এখন ডাক্তাররাও বলছেন, চুলের যত্ন নিতে আপনি ব্যাবহার করতে পারেন অনেক কিছুই। কিন্তু সব থেকে ভাল যত্নটা নেবে সেই নারকেল তেলই।
এক্ষেত্রে সুন্দর করে বুঝিয়েও দিয়েছেন চিকিত্সকরা। তাঁদের বক্তব্য, মাথায় নারকেল তেল মেখে অন্তত দু ঘন্টা রেখে দিলে, আপনি নিশ্চিত থাকুন আর যাই হোক আপনার খুসকির চিন্তা থাকবে না। আর খুসকি হচ্ছে না মানে, আপনার চুলও বেশিদিন টিকবে।
আর নারকেল তেলের সঙ্গে যদি একটু পাতিলেবুর রস মিশিয়ে নেন, তাহলে আপনার চুল পড়া নিশ্চয়ই কমবে। তাই সাবান, শ্যাম্পু, কন্ডিশনার যত যাই মাথায় মাখুন, ভাল,লম্বা, ঘন কালো চুল পেতে হলে হাতের কাছে অবশ্যই রাখুন একটু নারকেল তেল।
সুত্রঃ ২৪ ঘন্টা
Health Tips Doc Your Online Doctor