পায়ের দুর্ঘন্ধ সম্পর্কে আমরা সবাই প্রায় পরিচিত। আমাদের অনেকেরই জুতা পরলে পায়ে বিশ্রী দুর্ঘন্ধ হয় । যার ফলে অফিস আদালত থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠা সব জায়গায় অস্বস্তিজনক পরিস্থিতিতে পরতে হয়। অনেক জায়গা আছে যেখানে যেতে হয় জুতা পরে। আর তখনি হয় সমস্যা। জুতোর বিশ্রী গন্ধে অনেকেই কাছে আসে না। এই পরিস্থিতি অধিকাংশ সময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। যাঁদের পা ঘামে তারাই এই সমস্যার মুখোমুখি হয়ে থাকে। কিন্তু সহজেই আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। পায়ের দুর্ঘন্ধ দূর করার সহজ উপায় কি জেনে নিন ।
১. একাধিক জুতো ব্যবহার
সম্ভব হলে একাধিক জুতো ব্যবহার করুন। কারন একই জুতা প্রতিদিন পরলে জুতায় লেগে থাকা ঘাম শুকনোর সময় পায় না। সেই জুতোই আবার পরলে জীবাণু বাসা বাঁধে পায়ে। তার থেকেই দুর্গন্ধ সৃষ্টি হয়। অন্তত ২ জোড়া জুতা রাখুন। একদিন এক জোড়া পরলে অন্যদিন অন্যজোড়া জুতো পরুন। এবং অন্যটা রোদে শুকিয়ে নিন । জেনে নিন সুস্থ থাকার টিপস ।
২. অবশ্যই মোজা পরুন
কখনও মোজা ছাড়া জুতা পরবেন না । জুতো পরার সময় মোজা অবশ্যই ব্যবহার করুন। বিশেস করে সুতি মোজা। কারণ পাতলা সুতির মোজা পায়ের ঘাম শুষে নিতে সহায়ক। এতে পায়ে জীবাণু বাসা বাঁধতে পারে না। সিনথেটিকের বা উলের মোজাও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন প্রতিদিন একই মোজা ব্যবহার করবেন না। প্রতিদিন অন্তত একবার মোজা পরিবর্তন করুন অথবা মোজা ধুয়ে পরিষ্কার করে নিন।
৩. চা-পাতা ব্যবহার
জেনে অবাক হবেন চা-পাতা ব্যবহার পায়ের দুর্ঘন্ধ দূর করে। চা-পাতা ব্যবহার পায়ের পাতায় ঘাম ও দুর্ঘন্ধ রোধ করতে পারে। কিছু পানিতে চা-পাতা ফুটিয়ে নিয়ে তাতে প্রতিদিন ২০ মিনিট করে পা ভিজিয়ে রাখুন। এর ফলে পা ঘামার পরিমাণ কমে যাবে। ফুটানো চা-পাতার এসিড জীবাণুনাশক হিসেবেও কাজ করে এবং পায়ের খোলা লোমকূপগুলিকে বন্ধ করে দেয়।
৪. জুতা খুলে রাখতে পারেন
যখনই সুযোগ পাবেন পায়ের জুতা খুলে পাতায় খোলা বাতাসে রখুন। সময় পেলে অফিসে কাজের ফাঁকে বা স্কুল-কলেজে বা গাড়িতে যাওয়ার সময় জুতা খুলে রাখতে পারেন। এতে পায়ের পাতা অক্সিজেনের সংস্পর্শে থাকে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। তাই দুর্গন্ধও হয় না।
৫. অ্যান্টিফ্যাঙ্গাল ব্যবহার
পায়ে অ্যান্টিফ্যাঙ্গাল ব্যবহার করতে পারেন। প্রতিদিন একবার অ্যান্টিফ্যাঙ্গাল ফুট স্প্রে ব্যবহার করলে পায়ে দুর্গন্ধ কমবে। স্প্রে করতে না চাইলে অ্যান্টিফ্যাঙ্গাল পাউডারও ব্যবহার করতে পারেন। পায়ে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে বা পাউডার দিয়ে মোজা পরে নিতে হবে। এতে পায়ে জীবাণুর বিস্তার কম হয়। ফলে দুর্গন্ধও হয় না।
জুতোর গন্ধ বা পায়ের দুর্ঘন্ধ শুধু অস্বস্তিকর না, এটা আপনাকে অন্যের চোখে খারাপ ও নোংরা বলেও তুলে ধরে । তাই উপরে দেওয়া পদ্ধতিগুলো ব্যবহার করুন। আশা করি উপকার পাবেন ।
Health Tips Doc Your Online Doctor
এত সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ।