BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Beauty Tips > ত্বকের তেলতেলে ভাব দূর করুন সহজে

ত্বকের তেলতেলে ভাব দূর করুন সহজে

আমাদের মধ্যে অনেকেই আছে যারা তেলতেলে ত্বকের সমস্যায় ভুগি। ত্বকের তেলতেলে ভাব ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। তেলতেলে ত্বকে খুব সহজেই মুখে ধুলা ময়লা জমে থাকে। এ্র কারনে এলার্জি ব্রণসহ অনেক সমস্যা দেখা দেয়। তেলতেলে ত্বক স্বাভাবিকের থেকে কালচে ভাবও বেশি দেখা যায়। অনেক প্রসাধনী ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু খুব সহজেই প্রাকৃতিক উপায়ে ত্বকের তেলতেলে ভাব দূর করতে পারেন। চলুন জেনে নিই ত্বকের তেলতেলে ভাব দূর করার উপায় ।

১. ফেসওয়াশ অথবা ক্লিনজিং ব্যবহার

ফেসওয়াশ অথবা ক্লিনজিং মিল্ক ত্বকের তেলতেলে ভাব দূর করতে খুব ভাল। ক্লিনজিং করে ত্বকের লোমকুপের মুখ খুলে নিন। এবার ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্ক মুখে মাখুন ও ভাল করে তুলা দিয়ে পরিষ্কার করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । এতে ত্বকের তেলতেলে ভাব অনেকটা চলে যাবে। গোলাপী ঠোট পেতে কি করবেন জানুন।

২. টমেটো

ত্বকের বাড়তি তেল দূর করার জন্য টমেটো বেশ কার্যকরী। একটা টমেটো ভাল করে চটকে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে টানটান ভাব চলে আসবে এবং তেলতেলে ভাব দূর হবে।

৩. লেবুর রস ব্যবহার

লেবু ত্বকের তেলতেলে ভাব দূর করতে অসাধারন কাজ করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক এসিড ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। ব্যবহার খুব সহজ । বাইরে থেকে ফিরে সামান্য লেবুর রসের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন তেলতেলে ভাব অনেক কমে গেছে ।

৪. ডিম থেরাপি

ডিম ব্যবহার করেও ত্বকের তেলতেলে ভাব দূর করতে পারেন। প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের জন্য ডিম বেশ কার্যকরী। ডিমের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে ভালবাভে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ধীরে ধীরে ত্বকের তেলতেলে ভাব কমে যাবে। নক সুন্দর রাখার উপায়

ত্বকের তেলতেলে ভাব দূর করতে এইকাজ গুলো নিয়মত করুন। নিয়মিত এই চর্চা করলে ত্বকের তেলতেলে ভাব দূর হবে আর আপনাকে দেখাবে প্রাণবন্ত। সেই সাথে ব্রন সহ অনেক কিছু থেকে ত্বককে রক্ষা করতে পারবেন।

About sudip

Check Also

চুলের যত্নে নারকেল তেল

মাথার চুলের জন্য ২০১৫ সালে আপনার হাতের কাছে আছে হয়তো অনেক জিনিস। তার কিছু বেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *