BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Beauty Tips > গায়ের রঙ ফর্সা করুন মাত্র দুই সপ্তাহে

গায়ের রঙ ফর্সা করুন মাত্র দুই সপ্তাহে

সব মেয়েরাই চাই তার গায়ের রঙ একটু উজ্জ্বল হোক নিজেকে আরেকটু ফর্সা দেখাক। আর এজন্য সকলেরই যেন চেষ্টার কমতি নেই। বিভিন্ন ধরনের কস্মেটিক রঙ ফর্সা করার ক্রিম কত কিছু ব্যবহার করে থাকে তার ঠিক নাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা সফল হয় না। বরং এতে বিভিন্ন পার্শপ্রতিক্রায়া দেখা যায়। সেজন্য চলুন দেখে নিই শতভাগ প্রাকৃতিক গায়ের রঙ ফর্সা করার উপায় যা আপনি অবলম্বন করতে পারবেন বাড়িতে বসেই।

বিউটি ফেসপ্যাক-১

রোদে পোড়া দাগ দূর করতে তিলের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। প্রথমে তিল বেটে নিন বা গুঁড়ো করে নিন। এবার সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন। এবার ছেঁকে নিন। ছাঁকার পর একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায়। আধা ঘণ্টা রেখে ভালো করে ধুয়ে ফেলুন। অচিরেই ত্বকের রঙ ফিরে পাবেন। জানতে পারেন মেয়েদের রাতের বিউটি টিপস

বিউটি ফেসপ্যাক-২

গায়ের রঙ ফর্সা করার উপায় হিসাবে মসুর ডাল ব্যবহার করতে পারেন। কিছুটা মসুর ডাল গুঁড়ো করে নিন মিহি করে। এর মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান। এবার রোদে দিয়ে পেস্টটা শুকিয়ে নিন ভালো করে। একদম মচমচে হয়ে গেলে গুঁড়ো করে বোতলে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে ২ ফোটা লেবুর রসের সঙ্গে ১ চামচ দুধ ও এই গুঁড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধ ঘন্টা রাখার পরে মুখটা ভালভাবে ধুয়ে ফেলুন। এবার কাঁচা দুধ খানিকটা তুলোতে নিয়ে মুখে বুলিয়ে নিন। আরও ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বিউটি ফেসপ্যাক-৩

তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক লাগাতে পারেন । কিছুটা মুলতানি মাটি, পদ্মপাপড়ি ও নিমপাতা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে-গলায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।

বিউটি ফেসপ্যাক-৪

ত্বকের রংক ফর্সা করতে মুখে টক দই লাগাতে পারেন। যাদের ত্বক শুষ্ক তাঁরা মধু ও দই মিশিয়ে নিন। ২০ মিনিট রাখুন মুখে, তারপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে। গায়ের রঙ ফর্সা করার উপায় হিসাবে টক দই খুব ভাল । নখের যত্নে কি করনীয় জানতে পারেন ।

বিউটি ফেসপ্যাক-৫

গায়ের রঙ ফর্সা করার উপায় হিসাবে এটিও করতে পারেন। কাঁচা দুধ ও আলুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। সাথে দিন চন্দনের গুঁড়ো। দিনে ২বার এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট করে। দ্রুত রঙ উজ্জল হবে। চন্দন না দিলেও সমস্যা নেই।

Facebook Comments

About sudip

Check Also

যৌন সঙ্গম দীর্ঘস্থায়ী করতে রইল ৮ টিপস

শয্যাসঙ্গিনীকে খুশি করতে না পারা অনেক পুরুষের কাছেই গ্লানির হতে পারে। যৌন সঙ্গম দীর্ঘস্থায়ী করতে পুরুষেরা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *