BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Beauty Tips > পায়ের সৌন্দর্য বৃদ্ধি করতে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক

পায়ের সৌন্দর্য বৃদ্ধি করতে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক

পায়ের সৌন্দর্য বৃদ্ধি একটা গুরুত্বপুর্ন বিষয়। নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? একবার নিজের মুখটা আয়নায় দেখে আপনার পায়ের দিকেও তাকান তো! আমি অনেকটা নিশ্চয়তা দিয়েই বলতে পারি বেশিরভাগ মানুষই নিজেদের পা দুটোকে ‘নিতান্ত হেঁটে বেড়াতেই কেবল প্রয়োজন, এর আবার যত্নের কী আছে’ এই মানসিকতার কারণে অযত্ন আর অবহেলায় রাখেন।

আপনার পায়ের সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব। না আপনাকে পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় আর অর্থ নষ্ট করতে হবে না, কেবল আপনাকে জানতে হবে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি ও এর ব্যবহার সম্পর্কে। আসুন আজ আপনাদের দেখাবো এমন কিছু ফুট মাস্ক রেসিপি যা আপনার পায়ের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলবে।

পা নরম কোমল করতে স্ক্রাবঃ

যা যা লাগবে-

-ব্রাউন সুগার ২ টেবিল চামচ

-লেবুর রস ১ টেবিল চামচ

-মধু ১ টেবিল চামচ

-অলিভ অয়েল ১ টেবিল চামচ

 

রেসিপি-

একটি বাটিতে সব উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মেশাতে থাকুন যতক্ষণ না এটি নরম পেস্ট আকার ধারণ করে। এবার আপনার পা দুটি একটি বড় গামলায় গরম পানি নিয়ে সেই পানিতে ১০ থেকে ২০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে করে আপনার পায়ের আলগা ময়লা স্তর নরম হয়ে যাবে, বাটি থেকে পেস্ট নিয়ে আপনার পায়ে লাগান এবং আলতো হাতে ঘষতে থাকুন। একই উপায়ে অপর পায়েও এই স্ক্রাব লাগান। কিছু সময় এভাবে পায়ে এই স্ক্রাব ম্যাসাজ করে পা ধুয়ে ফেলুন।

এটি আপনার পায়ের ডেডসেল ও শক্ত ভাব দূর করে পা নারিশ আর সফট করে।

 

কলা ফুট মাস্কঃ

যা যা লাগবে-

-পাকা কলা

-হালকা গরম পানি(প্রয়োজন মতো)

 

রেসিপি-

পাকা কলা চটকে আপনার পায়ের গোড়ালিতে লাগান। এটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে আপনার পা ধুয়ে ফেলুন।

 

এই মাস্কের বিশেষত্ব হচ্ছে যাদের পায়ের গোড়ালি ফাটা বা খসখসে তারা এই ফুট মাস্ক ব্যবহার করার ফলে পা ফাটা থেকে মুক্তি পাবেন ও পায়ের গোড়ালি নরম কোমল আর সুন্দর হয়ে উঠবে। কারণ কলা আপনার পায়ের জন্য ভালো ফুট ময়েশ্চারাইজারের কাজ করে।

 

ফুট ময়েশ্চারাইজার-

যা যা লাগবে-

-পেট্রোলিয়াম জেলি ১ টেবিল চামচ

-লেবুর রস ২ থেকে ৩ ফোঁটা

-গরম পানি

-পায়ের কটন মোজা

 

রেসিপি-

পেট্রোলিয়াম জেলি ও লেবুস রস দিয়েই আপনি ঘরে বসে আপনার ফুট ময়েশ্চারাইজার বানিয়ে ফেলতে পারেন। এই দুই উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তবে পায়ে এটি লাগানোর আগে আপনার পা হালকা গরম পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার পায়ে এই ময়েশ্চারাইজার লাগিয়ে আলতো ম্যাসাজ করে পায়ে মোজা দিয়ে রাখুন। পরদিন সকালে উঠেই পাবেন সুন্দর কোমল এক জোড়া নজরকাড়া আকর্ষণীয় পা।

 

ফুট মশ্চারাইজার ক্রিম-

-অলিভ অয়েল ১ টেবিল চামচ

-ল্যাভেন্ডার অয়েল ২ থেকে ৩ ফোঁটা

 

রেসিপি-

অলিভ অয়েল ও ল্যাভেন্ডার অয়েল একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ যখন আপনার প্রয়োজন বা ইচ্ছে হয় ব্যবহার করতে পারেন।

 

শুধু মনে রাখবেন যখনই এই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন ক্রিমটা ভালো ভাবে ঝাঁকিয়ে নেবেন। এটি ব্যবহারে আপনার পায়ের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে।

 

পায়ের যত্নে কিছু হ্যান্ডি টিপসঃ

-পর্যাপ্ত পানি পান করুন সাথে তাজা সবজি ও ফলমূল খান।

-পায়ের নিয়মিত যত্ন করুন, পায়ের নখ বেশি বড় না করাই ভালো।

-শুধু মুখের ত্বকে নয় পায়েও ময়েশ্চারাইজার লাগান।

-পায়ে সব সময় হিলজুতো পড়া থেকে বিরত থাকুন। আবার একেবারে খুব পাতলা সোলের জুতাও পরবেন না।

-গরমকালে বেশি পায়ে ঘাম হয় তাই বাইরে থেকে এসে অবশ্যই পা ধুয়ে ফেলবেন।

Facebook Comments

About sudip

Check Also

রসুন খাওয়ার উপকারিতা - প্রতিদিন সকালে মাত্র ২ কোয়া রসুন আপনাকে করবে নিরোগ

কাঁচা রসুন খাওয়া অনেকেই একেবারে পছন্দ করেন না। মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *