BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > বিবিধ > যৌনতায় কে কেমন বলে দেয় রাশি, জেনে নিন আপনারটা

যৌনতায় কে কেমন বলে দেয় রাশি, জেনে নিন আপনারটা

আপনি বিছানায় কেমন? প্রশ্নটা সরাসরি কাউকে করা যায় না ঠিকই, কিন্তু প্রথম ডেটে গেলে, প্রেমের প্রথম পর্যায়ে, অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এই প্রশ্নটা ঘুরপাক খায় সকলের মনেই। জানেন কি রাশির মধ্যেই লুকিয়ে আছে উত্তর? যৌনতায় রাশির প্রভাব আছে। মানে আপনার রাশিই ঠিক করে দেয় আপনার সেক্স লাইফ। তাহলে আর চিন্তা কী? জন্মদিনটা জেনে নিয়েই চট করে মিলিয়ে দেখে নিন।

মেষ(২১ মার্চ-১৯ এপ্রিল)

মেষ রাশির মানুষরা জীবনে সব ব্যাপারে নেতৃত্ব দিতে ভালবাসেন। বিছানাতেও তার ব্যতিক্রম হয় না। সেক্সের সময় এরা নিয়ন্ত্রণ করতে ভালবাসেন। পার্টনার হিসেবে খুবই উপভোগ্য হলেও মাঝে মাঝে এরা আগ্রাসী হয়ে ওঠেন। যদি আপনি লাজুক হন তবে মেষ রাশির পার্টনার আপনার জন্য সেরা।

বৃষ(২০ এপ্রিল-২০ মে)

এরা প্যাসনেট হলেও বিছানায় কখনই আগ্রাসী হয়ে ওঠেন না। রোম্যান্স, ফোরপ্লে, ইমোশনের মধ্যেই এরা তৃপ্তি খুঁজে পান। যদি আপনি স্বপ্নের মতো সেক্স লাইফ চান তবে বৃষ রাশির সঙ্গী আপনার জন্য আদর্শ।

মিথুন(২১ মে-২০ জুন)

এরা কিন্তু স্প্লিট পারসোনালিটির মানুষ হন। প্রতিবারই তাই এদের থেকে নতুন কিছু আশা করতে পারেন। তবে এরা কিন্তু সহজে বোর হয়ে যান। তাই আপনাকেও এদের ধরে রাখতে নতুন নতুন কিছু করতে হবে। ঝুঁকিপূর্ণ জায়গায় চটজলদি সেক্স এরা উপভোগ করেন।

কর্কট(২১ জুন-২২ জুলাই)

এরা জীবনের অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করেন। চোখে চোখে কথা বলা, খুনসুটির মধ্যে এরা রোম্যান্স খুঁজে পান। তাই বিছানায় রোম্যান্টি পার্টনার চাইলে কর্কট রাশির মানুষরাই আপনার জন্য সেরা।

সিংহ(২৩ জুলাই-২২ অগাস্ট)

সিংহ রাশির মানুষরা পর্নোগ্রাফিকে বাস্তব মনে করেন। লাভ বাইট, শিত্কার উপভোগ করলে চোখ বুজে সিংহ রাশির উপর ভরসা করতে পারেন।

কন্যা(২৩ অগাস্ট-২২ সেপ্টেম্বর)

মুখ দেখে কিছুই বোঝা যায় না। এই কথাটা কন্যা রাশির জন্য যথাযথ। মুখ দেখে ভোলাভালা মনে হলেও বিছানায় এরা বেশ আগ্রাসী। তাই এদের থেকে প্রতিবারই আগ্রাসী সেক্স আশা করতে পারেন।

তুলা(২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

এরা সবসময় মধ্যমণি হয়ে থাকতে চান। এরা বিছানায় খুবই প্যাসনেট। ফ্ল্যাটারি, সিডাকশন, বডি প্লে উপভোগ করেন।

বৃশ্চিক(২৩ অক্টোবর-২১ নভেম্বর)

এরা বিছানায় হিংস্র হয়ে উঠতে পারেন। ফ্যান্টাসি, আউটডোর সেক্স এরা দারুণ উপভোগ করেন। গোটা রাশিচক্রে এরাই বোধহয় সবচেয়ে কামুক।

ধনু(২২ নভেম্বর-২১ ডিসেম্বর)

এরা জীবনে সবসময় অ্যাডভেঞ্চার খোঁজেন। বিছানাতেও তার ব্যতিক্রম হয় না। নতুন নতুন জায়গায় সেক্স করার নতুন নতুন আইডিয়া এদের দারুণ পছন্দের।

মকর(২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

এরা বিশেষ কামুক প্রকৃতির মানুষ নন। তবে মুড ভাল থাকলে এরা বিছানায় সঙ্গীকে দারুণ খুশি করতে পারেন।

কুম্ভ(২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

এরা ডার্টি সেক্স পছন্দ করেন। সব সময় নতুন উত্তেজনা খোঁজেন। ফোন সেক্সও এদের দারুণ পছন্দের। তাই আপনি যদি কুম্ভ রাশির কাউকে ডেট করেন তবে সারপ্রাইজের জন্য তৈরি থাকুন।

মীন(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সেক্স নয়। এদের পছন্দ লভ মেকিং। প্যাসনেট ফোরপ্লে, সিডাকটিভ টাচ দিয়ে এরা ক্লাইম্যাক্সে পৌঁছতে চান। চরম উত্তেজনাই এদের তৃপ্তি দেয়।

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা

Facebook Comments

About sudip

Check Also

রসুন খাওয়ার উপকারিতা - প্রতিদিন সকালে মাত্র ২ কোয়া রসুন আপনাকে করবে নিরোগ

কাঁচা রসুন খাওয়া অনেকেই একেবারে পছন্দ করেন না। মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *