দুষিত আবহাওয়া, খারাপ পানি, অনিয়মিত খাদ্যাভ্যাস ইত্যাদি কারনে বর্তমানে অনেকেই অতিরিক্ত চুল পরার সমস্যায় পরে থাকেন। অন্যান্য সব সমস্যার সমাধান খুবই সহজে করা গেলেও চুল পড়ার সমস্যা খুব সহজে সমাধান করতে পারেন না অনেকেই। ফলে অতিরিক্ত চুল পড়া শুরু করে যার কারণে অনেকের টাকও পড়তে দেখা যায়। যদি প্রাকৃতিক সমাধান খোঁজেন তাহলে খুবই সহজ একটি সমাধান রয়েছে আপনার হাতের কাছেই। সেটা হল ক্যাস্টর অয়েল । চলুন দেখি ক্যাস্টর অয়েল কিভাবে চুল পড়া বন্ধ করে।
ক্যাস্টর অয়েলঃ
চুল পড়া সমস্যার সমাধানের জন্য যে সমাধানটি সবচাইতে বেশী কার্যকর তা হচ্ছে ক্যাস্টর অয়েল। বিভিন্ন উপায়ে এই ক্যাস্টর অয়েল চুলের যত্নে ব্যবহার করতে পারলে চুল পড়ার সমস্যা একেবারেই নিরাময় করতে পারবেন। শুধু তাই নয় নতুন করে চুল গজাতেও সাহায্য করবে ক্যাস্টর অয়েল। আর সেই সাথে চুল ও মাথার ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি পাবেন চিরকালের জন্য। ত্বকের তেলতেলে ভাব দূর করুন সহজে ।
ব্যবহারবিধিঃ
১. ক্যাস্টর অয়েল হাতে তালুতে নিয়ে চুলের গোঁড়ায়, মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে ম্যাসেজ করার অভ্যাস অনেকটা পরিবর্তন আনতে সক্ষম।
২. লক্ষ্য রাখবেন অতিরিক্ত তেল ব্যবহার যাতে না করা হয়। কারণ ক্যাস্টর অয়েল অন্যান্য তেলের তুলনায় অনেক বেশী ঘন থাকে যা ধুয়ে ফেলতে কষ্ট হবে।
৩. ভালো ফলাফল পাবেন যদি পুরোরাত ক্যাস্টর অয়েল চুলে রেখে সকালে ধুয়ে ফেলতে পারলে। কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন ক্যাস্টর অয়েল।
৪. কুসুম গরম পানি দিয়ে প্রথমে চুল ধুয়ে নিন ভালো করে। লক্ষ্য রাখবেন যেন পানি বেশী গরম না হয়ে যায়। ২ ভাগ সাধারণ পানির সাথে ১ ভাগ গরম পানি মিশিয়ে নিন সঠিক তাপমাত্রার জন্য। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
৫. শুধু ক্যাস্টর অয়েল ব্যবহার করতে না চাইলে এতে অন্যান্য তেল যেমন অলিভ অয়েল, আমন্ড অয়েল, ভিটামিন ই ক্যাপস্যুল ইত্যাদি মিশিয়ে নিতে পারেন। এতেও বেশ ভালো ফলাফল পাবেন। গোলাপী ও সুন্দর ঠোঁট পেতে যা করবেন ।
৬. প্রতিদিন ব্যবহার করতে পারলে খুবই ভালো ফলাফল পাবেন। কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে সপ্তাহে ৩-৪ দিন ব্যবহারের চেষ্টা করুন।
ক্যাস্টর অয়েল চুল পরা বন্ধে ও নতুন চুল গজাতে খুব কার্যকর একটা উপাদান। তাই নিয়মিত ক্যাস্টর অয়েল এর ব্যাবহার আপনার চুল পরা বন্ধ করবে।
Health Tips Doc Your Online Doctor