ভালবাসা একটা মধুর শব্দ । আমারা সবাই ভালবাসার কাঙ্গাল । একটা ছেলে যেমন যাই তার মনের মত একজন প্রেমিকা তেমনি একটা মেয়েও চাই তার মনের মত একজন প্রেমিক । যখন থেকে একজন মেয়ে ভালবাসা কি বুঝতে পারে তখন থেকেই মনে প্রতিচ্ছবির মতো কাউকে খোঁজার কাজে মগ্ন থাকেন। খুঁজতে থাকেন নিজের মনের মত গুণ সম্পন্ন ভালোবাসার মানুষটি। জেনে নিন কোন গুণগুলি থাকেল নারীদের চোখে আপনি হয়ে উঠতে পারেন আদর্শ প্রেমিক!
১. আই লভ ইউ (I Love You) এই বিশেষ শব্দের প্রতি প্রতিটি মেয়ের দুর্বলতা থাকে । তাই সুযোগ পেলেই আপনার সঙ্গীনিকে বলুন “আই লভ ইউ” ।
২. ভালোবাসার বিশেষ দিনগুলি যেমন, প্রথম পরিচয়, জন্মদিন, বিশেষ ঘটনা, ভ্যালেন্টাইন্স ডে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে এই বিশেষ দিনগুলিতে সারপ্রাইজ গিফট দিতে পারেন যা আপনার সঙ্গীনিকে খুশি করবে । পুরুষের যে ৭টি গুন নারীকে আকৃষ্ট করে জেনে নিন ।
৩. সঙ্গীনির কাছে দোষ স্বীকারে কোন লজ্জ্বা নেই, বরং তা সম্পর্ক মজবুত করে । দোষ করলে তা স্বীকার করে নিন। এটা একটা ভাল গুন ।
৪. মাঝে মাঝে ডিনার করতে বের হোন, পার্ক বা সিনেমায় যান । প্রেমিকার সঙ্গে শপিংয়ে বেরোন। এগুলো সম্পর্ককে আরো মধুর করে ।
৫. মাঝে মাঝে কিছু পছন্দের জিনিস তাঁকে উপহার দিন। বিশেষ করে মেয়েরা কসমেটিক, পোশাক এগুলো বেশি পছন্দ করে । তাই আপনার সাধ্যের মদ্ধে যতটুকু পারা সম্ভব প্রেমিকাকে উপহার দিন ।
৬. একটি মেয়ে চান তার সঙ্গী তাকে যে কোনো ধরণের বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা রাখুক। মুখে না বললেও প্রতিটি মেয়েই আশা করেন তার সঙ্গীর কাছে সকল সমস্যার সমাধান থাকবে, যেমনটা থাকে কোন সুপার হিরোর।
৭. সঙ্গিনীর মনে কখন সন্দেহ জাগতে দেবেন না । ব্যস্ততার মধ্যে প্রেমিকার ফোন এলে তা এড়িয়ে না গিয়ে ধরে নিন। এক মিনিট কথা বলুন কিন্তু ফোন এড়িয়ে যাবেন না । এতে সঙ্গীনির মনে সন্দেহ জাগতে পারে , আপনি কোথায় আছেন - কার সঙ্গে আছেন ।
৮. ছোটোখাটো কিছু গিফট বা হুট করে একটা ভালোবাসাপূর্ণ এসএমএস মেয়েরা খুব ভাল্বাসে। কারণ মেয়েরা সব সময় সারপ্রাইজ পেতে পছন্দ করেন। বিশেষ করে ভালবাসার মানুষটির কাছ থেকে। তাই বড় বা দামী কিছু নয় একটি ফুল অথবা চকলেট কিংবা একটি ভালোবাসাপূর্ণ এসএমএস করে সঙ্গিনীকে সারপ্রাইজ দিয়েই দেখুন না।
৯. কোন কিছু গোপন করবেন না । সব কিছু শেয়ার করে নিন । গোপন বিষয় এড়িয়ে না গিয়ে তা ভাগ করে নিন। এতে দুজনের মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে ।
১০. মাঝে মাঝে ঘুরতে বের হোন। সিনেমা , পার্কে বা লং ড্রাইভিং এ যেতে পারেন । এতে করে দুজন দুজনার কাছে আসার সুযোগ পাবেন যা সম্পর্ককে আরো মধুর করে তুলবে ।
Health Tips Doc Your Online Doctor
One comment
Pingback: পুরুষের যে ৭টি গুন নারীকে আকৃষ্ট করে | Health Tips Doc