BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > বিবিধ > যে খাবার ধরে রাখবে আপনার তারুণ্য

যে খাবার ধরে রাখবে আপনার তারুণ্য

একেক খাবারের একেক ধরনের গুণাগুণ রয়েছে। সঠিক খাবার বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয়তা উপকারিতা পাওয়া যায়। পুষ্টিবিজ্ঞানী ড. জোসুয়া জেচনার জানিয়েছেন ১০টি খাবারের কথা যা আপনার তারুণ্য ধরে রাখতে কাজ করে।

১. কফি : আমেরিকার জার্নাল অব দ্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে বলা হয়, প্রতিদিন এক কাপ কফি খেলে দেহে ২০ শতাংশ কম মেলালিন উৎপন্ন হয়। এটি দ্রুত বয়সের ছাপ ফেলে চেহারায়।

২. তরমুজ : এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন। বিশেষজ্ঞ ড. কেরি গ্লাসম্যান জানান, এটি এমন এক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাব থেকে বাঁচতে সহায়তা করে। এতে ত্বকের সজীবতা অটুট থাকে।

৩. ডালিম : অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি পরিপূর্ণ থাকে ডালিম। আবহাওয়ার প্রভাবে ত্বকে যে বয়সের ছাপ ফেলে তা নিরাময় করে ডালিমের উপাদান। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণায় এ তথ্য দেওয়া হয়।

৪. ব্লুবেরি : এই ফলটি ভিটামিন সি এবং ই সরবরাহ করে। এর উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এতে আরো আছে প্রাকৃতিক লাইটেনার যা ত্বকের পুষ্টি জোগায়।

৫. গলদা চিংড়ি : জিঙ্ক রয়েছে প্রচুর। এই উপাদানটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে নিরাময় করে। এতে বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যায়।

৬. পাতাকপি : সবুজ এই সবজিতে ভিটামিন কে রয়েছে। খাবারে আয়রনের অভাব ঘটলে ত্বকে ম্লান ভাব চলে আসে। ভিটামিন কে চোখের চারদিকের রক্তবাহী নালীগুলোকে সুস্থ রাখে। এতে চোখের নিচে কালি পড়ে না।

৭. ডিম : আপনার নখও প্রোটিন দিয়ে তৈরি। তাই প্রোটিনের অভাব দেহটাকে বুড়ো বানিয়ে দেয়। ডিমে রয়েছে এমন প্রোটিন যা দেহকে পরিপুষ্টতা দেয়। প্রোটিনের ব্লক তৈরি হয় দেহে যা আপনার তারুণ্য ধরে রাখে।

৮. ওয়ালনাট : ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে এতে। এর প্রাকৃতিক তেল আপনার চুলকে পুষ্টি জোগায়। এর ভিটামিন ই ক্ষতিগ্রস্ত চুলের কোষকে সুস্থ করে তোলে।

৯. অ্যাভোকাডো : এতে আছে ওমেগা-৯ ফ্যাটি এসিড। ত্বকের কোষে ময়েশ্চার জোগায় এই উপাদান। ফলে ত্বকের সজীবতা অটুট থাকে।

১০. ফ্রুটি : এই মিষ্টি ফলটিতে রয়েছে বেটা ক্যারোটিন। অনেকের মতে, এই উপাদান কোষ বৃদ্ধিতে সহায়তা করে। ফলে দ্রুত ক্ষয় হয় না ত্বকের।

পড়তে পারেনঃ নারীর বা সঙ্গিনীর সতীত্ব জানার উপায়

About sudip

Check Also

দৈহিক মিলনের স্থায়ীত্ব বাড়াতে কিছু সেক্স টিপস

আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি দ্রুত বীর্যপাত বিষয়ে। আজকে এ বিষয়ে স্পষ্ট কথা এবং ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>