মানুষে জীবনে তিনটি প্রধান ভাগ - জন্ম, মৃত্যু , বিয়ে । বিয়ে দুটো মানুষে এক সুতোয় বেধে দেয়। বিয়ে নামক এই সম্পর্কটি আজীবনের। সবাই চাই তার বিবাহিত জীবন হোক সুন্দর ও সুখের। আর তাই, বিয়ে করার আগে অবশ্যই জেনে-বুঝে, যাচাই করে বিয়ে করা উচিত। তাই কিছু ব্যাপারে নিশ্চিত না হয়ে মোটেও বিয়ে করবেন না। বিয়ের আগে জানার বিষয় গুলো চলুন জেনে নিই ।
১। তিনি আসলে কি চান?
বিয়ের আগে অবশ্যই জানার চেষ্টা করবেন তিনি আসলে কি চান । কেন আপনাকে বিয়ে করছেন? তিনি কি আপনাকে আসলেই ভালবাসে নাকি আপনার রূপে পাগল হয়ে বা আপনার টাকার মোহে আপনাকে বিয়ে করতে চলেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, জেনে নেবেন যে এমন মানুষের সাথে জীবনেও সুখী হবেন না আপনি আর জীবনেও তার কাছ থেকে ভালোবাসা পাবেন না।
২। উপার্জনের উৎস কি?
বিয়ের আগে উপার্জনের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়েই বিয়ে করে ফেলাটা বোকামি। আগে ভালো মত ভেবে দেখুন বিয়ের পর আপনাদের সংসার চলবে কীভাবে। একই সাথে হবু স্বামী/স্ত্রী কোন অন্যায় কর্মে যুক্ত আছেন কিনা সেটাও যাচাই করে নিন।
৩। পরিবার পরিজন
বিয়ে শুধু দুটো মানুষকে না দুটো পরিবারকে এক করে। আপনারা পরস্পরকে যতই ভালোবাসেন না কেন, পরিবার যদি ভালো না হয় তাহলে বেশিদিন শান্তিতে বাস করতে পারবেন না। পরিবারের কারণেই বহু সংসার ভেঙে যায়। তাই বিয়ের আগেই যাচাই করে নেবেন যে আপনাদের দুজনের পরিবার কেমন এবং তাঁদের সাথে আপনাদের মিলবে কিনা।
৪। শারীরিক অবস্থ্যা
অসুখ বিসুখের ইতিহাস সম্পর্কে জেনে নিন। পরিবারে কোন বংশগত রোগ বা মানসিক সমস্যার ইতিহাস আছে কিনা সেটা অবশ্যই ভালো করে জেনে নেবেন। বিয়ের আগে রক্ত পরীক্ষা সহ একটি সম্পূর্ণ চেকাপ দুজনেই করিয়ে নিলে ভালো হয়। এতে ভবিষ্যতের অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
৫। চরিত্র সম্পর্কে নিশ্চিত হোন
যাকে বিয়ে করতে যাচ্ছেন তার চরিত্র কেমন জানার চেষ্টা করুন। জীবন সঙ্গীর চরিত্র সম্পর্কে নিঃসন্দেহ না হয়ে বিয়ে করতে যাবেন না। মনের মাঝে একটুও খুঁতখুঁতানি না রেখে বিয়েতে হ্যাঁ বলুন।
৬। বন্ধু-বান্ধব সম্পর্কে খোজ করুন
একজন মানুষ কেমন তা তার বন্ধু-বান্ধব দেখলেই বোঝা যায়। বিয়ের আগে জীবনসঙ্গীর বন্ধু বান্ধবকে অবশ্যই যাচাই করে নেবেন আর তাতেই মানুষটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যে মানুষের বন্ধুরা ভালো নয়, তিনি নিজেও যে ভালো মানুষ নন এটা জেনে রাখুন।
৭। চাওয়া-পাওয়া মিলিয়ে নিন
চাওয়া-পাওয়া মিলিয়ে নিন । কেবল বিয়ে করলেই তো হবে না, মিলতে হবে দুজনের ভবিষ্যৎ পরিকল্পনাও। জীবন থেকে আপনারা কী চান, কীভাবে চান নিজেদের ভবিষ্যৎ ইত্যাদি বিয়ের আগেই নিশ্চিত হয়ে নিন।
আরও পোষ্টঃ
Health Tips Doc Your Online Doctor
One comment
Pingback: লাভ করুন ছেলে অথবা মেয়ে সন্তান আপনার ইচ্ছা মত! | Health Tips Doc