আমারা প্রায়ই দেখে থাকি আমাদের নাকের উপর বা নাকের চারপাশে অথবা ঠোটের নিচের দিকে সাদা সাদা কিছু একটা বেরিয়েছে । এগুলো হল হোয়াইটহেডস । ঠিক সময়ে এটি দূর করলে মুখে ব্রণ সহ না সমস্যা দেখা দেয় না। মুখে থাকলে তা দেখতে বাজে’ও লাগে। সাধারণত হোয়াইটহেডস হলে ত্বকের লোমকূপে তেল, ব্যাকটেরিয়া ও মৃত কোষ বন্ধ হয়ে থাকে। এর ফলে মুখে সাদা বা হলদে রঙের আচিলের মত দেখা যায়। এখন জেনে নিন খুব সহজে ঘরে বসেই কিভাবে হোয়াইটহেডস থেকে মুক্তি পেতে পারেন-
হোয়াইটহেডস থেকে মুক্তি
১. হোয়াইটহেডস তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশি হয়, তাই তৈলাক্ত ক্রিম বা ময়শ্চারাইজার লাগানো বন্ধ করুন ।
২. টমেটো লাগাতে পারেন । যেখানে হোয়াইটহেডস আছে সেখানে টমেটো লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন করবেন এটি।
৩. মুখে ১০ মিনিট ভাপ নিন এরপর পাতলা সুতি কাপড় দিয়ে যেখানে হোয়াইটহেডস আছে তা ভালো করে চাপ দিয়ে মুছে ফেলুন। ভাপ নিতে সমস্যা হলে একটি রুমাল হাল্কা গরম পানিতে ভিজিয়ে চিপড়িয়ে নিয়ে মুখে চাপ দিয়ে লাগিয়ে রাখুন কয়েকবার। এতে লোমকূপ খুলে যাবে। এরপর হোয়াইটহেডস গুলো দুইটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভেতরের শ্বাস বের করে ফেলুন।
৪. দারুচিনির অ্যানটী-ব্যাক্টেরিয়াল গুণ হোয়াইটহেডস কমাতে সাহায্য করে। তাই ১ চা চামচ মধুর সাথে আধা চা চামচ দারুচিনি গুড়া মিশিয়ে হোয়াইটহেডস এর উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। দিনে দুইবার হাল্কা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
৫. একটি তুলার বল নিয়ে তাতে টি ট্রি অয়েল(Tea tree oil) মাখিয়ে নিয়ে হোয়াইটহেডস এর উপর লাগিয়ে রাখুন দিনে দুইবার।
৬. রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু টুথপেস্ট নিয়ে তা হোয়াইটহেডস এর উপরে লাগিয়ে রাখবেন। সকালে উঠে দেখবেন হোয়াইটহেডস ছোট হয়ে গিয়েছে। কারণ টুথপেস্ট ত্বক শুষ্ক করে ফেলে, তাই হোয়াইটহেডস যখন টুথপেস্টের সংস্পর্শে আসে তা টান পেয়ে ছোট হয়ে যায়। তবে প্রথম ২-১ দিন দিয়ে পরিক্ষা করে দেখবেন কোন পার্শপ্রতিকৃয়া হয় কিনা ।
৭. মৃদু কোন ফেস ওয়াস ব্যববার করবেন মুখ পরিষ্কার করার জন্য।
৮. বেকিং সোডা ও পানি দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরী করুন এবং তা হোয়াইটহেডস এর উপরে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত লাগিয়ে রাখুন। এরপর মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখে ভাপ নেয়ার পর হোয়াইটহেডস এর উপরে অ্যাপল সিডার ভিনেগার লাগিয়ে রাখুন ৫-১০ মিনিট।
Health Tips Doc Your Online Doctor
One comment
Pingback: মেছতা দুর করার সহজ উপায় | Health Tips Doc