চোখের চারপাশে কাল দাগ চেহারার সৌন্দর্যটাই নষ্ট করে দেয় । একটু বয়স হলেই চোখের আশেপাশের ত্বকে ভাঁজ পড়তে শুরু করে। সেই সাথে কাল দাগ । যারা বেশী রোদে যান, তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরু হয় আরও জলদি। উপায় একটাই, সেটা হচ্ছে সময় থাকতেই সচেতন। চোখের পাশের এই বলিরেখা অল্প হোক বা বেশী, আজকের এই টিপস দুটি আপনার কাজে আসবে খুব। খুব সহজে ম্যাজিকের মত মুছে দেবে আপনার চোখের পাশের সব ভাঁজ। জেনে নিন বলিরেখা দূর করার উপায় ।
মধুর জাদুকরী প্যাক
- ১ টেবিল চামচ মধু হালকা গরম করে নিন। এই গরম মধুর সাথে একটা ডিমের কুসুম ভালো করে মেশান।
- এরসাথে যোগ করুন মিহি করে গুঁড়ো করা ওটস ১ টেবিল চামচ। মিশ্রণ বেশী ঘন হয়ে গেলে কাঁচা দুধ যোগ করুন।
- এই মিশ্রণ চোখের আশেপাশে মেখে রাখুন ঠিক ১০ মিনিট। একটুও বেশী রাখবেন না।
– ১০ মিনিট পর প্রথমে উষ্ণ পানি ও পরে সাধারণ পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন। জেনে নিন মেছতা দুর করার সহজ উপায় ।
রুটি ও মাখনের প্যাক
- পাউরুটি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিন।
- এবার মাখন চুলায় বা ওভেনে দিয়ে গলিয়ে নিন।
- এই মাখন দিয়ে রুটির গুঁড়োর একটা মোলায়েম পেস্ট তৈরি করুন।
- এই পেস্ট চোখের পাশে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। শুকিয়ে গেলে আলতো করে তুলে ফেলুন। পানি দিয়ে ধোবেন না। কমপক্ষে ৫/৬ ঘণ্টা পর মুখে পানি লাগান।
-মাখনের বদলে হালকা গরম নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। জানতে পারেন মেয়েদের জন্য রাতের বিউটি টিপস ।
বলিরেখা দূর করার উপায় হিসাবে মাত্র এক মাস অবলম্বন করে দেখুন এই পদ্ধতিগুলো সপ্তাহে ৩ বার করে। আর দেখুন কেমন ম্যাজিকের মত তারুণ্যে ভরে উঠেছে আপনার চেহারা।
Health Tips Doc Your Online Doctor