BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Sex > যৌন মিলনের আগে কিছু সঠিক তথ্য জেনেনিন

যৌন মিলনের আগে কিছু সঠিক তথ্য জেনেনিন

যৌন মিলনের আগে এই বিষয়ে ভালো ভাবে জেনেরাখা ভালো। কেননা একটু অসাবধানতায় বা ভুল শিক্ষা হতে পারে অনেক বড় দুর্ঘটনা। তাই সহবাসের আগে কিছু বাস্তব এবং সঠিক তথ্য জেনেনিন:

১। আপনি প্রথমবার যৌনসঙ্গম করে গর্ভবতী হতে পারেন। অনেকে মনে করেন প্রথমবার যৌনসঙ্গম করলে গর্ভবতী হবার কেনা সম্ভাবনা নেই । এটি একদমই ভুল একটা ধারণা। একজন ছেলে এবং মেয়ে যদি গর্ভনিরোধক ব্যবহার না করে যৌনসঙ্গম করে তবে মেয়েটির গর্ভবতী হবার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।

২। মাসিকের সময় যৌনসঙ্গম করলেও গর্ভবতী হতে পারেন। অনেকে ভাবেন মাসিকের সময় অথবা তার আগে পরে নিরাপদ সময় বেছে যৌনসঙ্গম করলে গর্ভবতী হবার কোন সম্ভাবন নাই। তবে অনেক শুক্রাণু রয়েছে যেগুলা অনেকদিন বাঁচে এবং সেগুলা আপনাকে গর্ভবতী করতে সক্ষম।

৩। আপনার সঙ্গী যদি তার পুরুষাঙ্গ বীর্যপাত হবার আগেও বের করে নেয় তারপরও আপনার গর্ভধারনের সম্ভাবনা আছে। কারণ অনেকের বীর্য পাতের পূর্বেও কিছু বীর্য/স্পার্ম ভিতরে পরতে পারে এবং যৌন সংক্রামক রোগ হতে পারে। তাছাড়া সকল পুরুষ এভাবে নিয়ন্ত্রণ করতে পারেনা। তাই অবশ্যই কনডম ব্যবহার করতে বলুন।

৪। মাদক সেবন আপনাকে মিলনে পারদর্শী করেনা। মাদক সেবন করলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই তারা এমন কিছু করতে পারেন যৌনসঙ্গম করার সময় যেটির জন্য পরে অনুশোচনা বোধ করতে হতে পারে।

৫। আপনি দাড়িয়ে বা বসে অথবা যেকোন অবস্থায় যৌনসঙ্গম করলেই গর্ভবতী হতে পারেন। আপনি হয়তোবা শুনে থাকবেন একটি মেয়ে দাড়িয়ে যৌনসঙ্গম করলে কখনো গর্ভবতী হবে না। কিন্তু চিকিৎসা শাস্ত্র বলে এমন কোন কথার ভিত্তি নেই।

যৌনসঙ্গমের এমন কোন অবস্থান নেই অথবা এমন কোন জায়গা নেই ( বাথরুম,গোসলের সময় ) যেখানে যৌনসঙ্গম করলে কেউ গর্ভবতী হবেনা।

৬। তবে আপনি ওরাল যৌনসঙ্গম করে গর্ভবতী হবেন না। কেননা গর্ভবতী হতে হলে শুক্রাণু আপনার জরায়ুতে পৌছাতে হবে। এমনকি আপনি স্পার্ম গিলে ফেললেও প্রেগ্ন্যান্ট হবার সম্ভাবনা নেই । তবে আপনি গনোরিয়া, ক্লামাইডিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারেন । তাই কনডম ব্যবহার করা উত্তম।

৭। কনডম কখনো ধুয়ে পুণ:ব্যবহার করা যায়না। কনডম কখনো একবারের বেশি দুইবার ব্যবহার করা যায়না। কনডম ব্যবহার করে সেটি ফেলে দিবেন । এটি ছেলে এবং মেয়েদের উভয় ধরণের কনডমের ক্ষেত্রে সত্য। ৩০ মিনিট পরই কনডম পরিবর্তন করা উচিত কেননা কনডম দুর্বল হয়ে যায়।

৮। আপনি পায়জামা, প্লাস্টিক ব্যাগ , আন্ডারওয়্যার , চিপস এর প্যাকেট কনডম এর পরিবর্তে ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র কনডমই পারবে আপনাকে গর্ভধারন এবং যৌন সংক্রামক অসুখের বিরুদ্ধে নিরাপত্তা দিতে।

৯। অনেকে মনে করেন যৌনসঙ্গম না করলে ছেলেদের পুরুষাংগ ফেটে যেতে পারে। এমন কথার কোন ভিত্তি নাই । কেননা যৌনসঙ্গম না করলে কোন ছেলের কোন ক্ষতি হয়না। শুক্রাণু সবসময় তৈরি হয় এবং তা শরীরের মাঝে এবজর্ব হয়ে যায় ।

১০। মেয়েদের প্রথম মাসিক হলেই সে যৌনসঙ্গম করবার জন্য যোগ্য নয়। মাসিক শুরু হওয়া মানে এই নয় যে আপনি যৌনসঙ্গম করবার জন্য যোগ্য। একেকজন একেক সময় যৌনসঙ্গম করতে আগ্রহী হয় ।

১১। একবার যৌনসঙ্গম করাই গর্ভধারন হবার জন্য যথেষ্ট। অনেকে মনে করেন গর্ভধারন হবার জন্য অনেকবার যৌনসঙ্গম করতে হয় । তবে সঠিক সময়ে জন্ম নিয়ন্ত্রণ ছাড়া একবার যৌনসঙ্গম করাই যথেষ্ট ।

১২। যৌন সংক্রামক রোগে সবসময় লক্ষণ প্রকাশ পায়না। অনেকে মনে করেন প্রস্রাবের সময় জালা পোড়া করলে, যৌনাঙ্গ থেকে কোন কিছু বের হলে অথবা কোন বাজে গন্ধ বের হলে বুঝা যায় যে তার যৌন সংক্রামক রোগ আছে, তবে আসলে তা নয় ।

অনেক সময় তেমন কোন লক্ষণ নাও দেখা যেতে পারে এবং দেখা দিলেও আপনি সেটি খেয়াল নাও করতে পারেন । আপনি যদি মনে করেন আনার এমন হতে পারে তবে ডাক্তারের সাথে আলাপ করুন।

যদি আপনার বন্ধুরা যৌনসঙ্গম করে তবে আর মানে এই নয় যে আপনাকে ও করতে হবে। যৌনসঙ্গম করবার আগে এ সম্পর্কে বিস্তারিত জানা উচিত।

জানতে পারেনঃ যৌন মিলনের স্বাস্থ্যগত উপকার

About sudip

Check Also

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করনীয়

রক্তকে পূর্ণাঙ্গভাবে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য হৃৎপিণ্ড প্রতিনিয়ত সংকোচন ও প্রসারণ করে থাকে। সংকোচন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>