BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Sex > সেক্স এ অনীহা ? কারণ ও মুক্তির উপায়

সেক্স এ অনীহা ? কারণ ও মুক্তির উপায়

বিবাহিত জীবনে অনেক নারী-পুরুষের মধ্যে সেক্সের অনীহা দেখা যায় । যা কখনো কাম্য নায় এবং এটা অনেক সময় পারিবারিক অশান্তি ডেকে আনে। শুনে অবাক হবেন যে নব্য বিবাহিত ছেলে বা মেয়েদের মধ্যেও সেক্স এ অনীহা থাকতে পারে । আর যারা দীর্ঘ দিন সংসার করছেন তাদের তো আছেই । স্বামীর সন্তুষ্টির জন্যে অনেকেই মনের ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য হন । আবার অনেক স্বামীই স্ত্রীর এহেন অনীহা দেখে বিরক্তও হন । যদিও সেক্সটাই একটি সম্পর্কের একমাত্র বন্ধন নয় , তবুও স্বামী স্ত্রীর আত্মার মিলনের জন্যেই এর ভূমিকা অপরিসীম । তাই চলুন জেনে নিই সেক্স এ অনীহার কারণ ও মুক্তির কিছু উপায়। নারীকে দ্রুত ও পরিপূর্ন যৌন তৃপ্তি দেওয়ার উপায়

কারণ গুলো কি কি?

অনেক পুরুষ ও নারী আছেন যারা যৌন মিলনে একেবারেই উৎসাহ অনুভব করেন না । যারা স্বাভাবিক মানুষ এবং যাদের যৌন আবেগ আছে কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে সেক্স এ অনীহার সৃষ্টি হয়েছে , তাদের সমস্যা গুলো সাধারণত এরকম -

১। সঙ্গি বা পার্টনারের প্রতি ভালোবাসার অভাব

২। অনেক দিনের বিবাহিত জীবনে একে অপরের প্রতি শারীরিক আগ্রহ হারিয়ে ফেলা

৩। অতিরিক্ত কাজে ব্যস্ততা ও ক্লান্ত থাকা

৪। মন মানসিকতা খারাপ থাকা

৫। কারো প্রতি তীব্র ঘৃণা বোধ

৬। যৌন মিলনে কষ্ট হওয়া বা লুব্রিকেশনের অভাব থাকা ।

৭। সেক্সের সময় পার্টনারের রেসপন্স এর অভাব থাকা

৮। সঙ্গমে এ আনন্দ না পাওয়া

৯। যৌনাঙ্গে রোগ থাকা

১০। জীবন ও অভিজ্ঞতার ব্যাপারে ভয় ও আতঙ্ক ।

মুক্তির উপায় গুলো কি কি ?

এবার চলুন জেনে নেওয়া যাক এ থেকে মুক্তির উপায় কি ।

♦ যৌন মিলনে ভালোবাসা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় । এমন ব্যক্তিকে বিয়ে করবেন না যাকে দেখে আপনার মনে ভালোবাসা বা শ্রদ্ধাবোধের সৃষ্টি হয় না । প্রেম করেই বিয়ে করতে হবে তা না। কিন্তু অজানা অচেনা মানুষ কেও বিয়ে করা ঠিক নয় । বাবা মা কে বুঝিয়ে বলুন তাদের পছন্দ করা পাত্রকে আপনি একটু বুঝে নিতে চান । জেনে নিন বীর্যের যাবতীয় তথ্য

♦ আপনি একই পরিবেশে মিলন না করে বিভিন্ন পরিবেশ সৃষ্টি করতে পারেন। এতে লজ্জা বা হাসির কিছু নেই। দূরে কোথাও ঘুরতে যাওয়া বা শোবার ঘরের গেট আপ চেঞ্জ যেমন কেন্ডেল দিয়ে সাজিয়ে নিতে পারেন। বিভিন্ন ধরনের নাইটি , সুন্দর পোশাক আপনাকে আকর্ষণীয় করবে । আপনিও তখন আগ্রহ বোধ করবেন ।

♦ কর্মজীবী মহিলারা এমনকি গৃহিণীরাও কাজে কত ব্যস্ত থাকেন তা স্বামীরা বুঝতে চান না। কিন্তু স্বামীর আগ্রহে তখন অসহায় বোধ হয়। অনেক সময় বুঝিয়ে বলা যায়। কিন্তু রোজ রোজ এমন করলে স্বামীরাও আগ্রহ হারিয়ে ফেলেন। আপনি নিজেকে ফ্রেশ করতে, ক্লান্তি দূর করতে গোসল করতে পারেন। হাত মুখ ধুয়ে বা ওজু করে নিলেও ক্লান্তি বোধ কমে। সুন্দর সুগন্ধিও আপনার ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে ।

♦ যৌন মিলনে কষ্ট একটি কমন সমস্যা। গাইনিকলজিস্টের সাথে দেখা করে আপনার কোন শারীরিক ত্রুটি আছে নাকি পরীক্ষা করে নিন।

♦ মনকে ভাল রাখুন । মন ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কারো কাছে কিছু আশা না করা , কারণ তা বেশির ভাগ সময়ই পূরণ হয় না । কিছু মানুষ আছেন যারা কখনো আপনাকে নিরাশ করবেন না ।

♦ স্বামীর যদি চাহিদা কম থাকে স্ত্রীরও এক সময় অনীহা তৈরি হবে এটাই স্বাভাবিক। ব্যস্ততা থেকে সময় বের করতে বলুন। সপ্তাহে এক দিন অন্তত বাইরে নিয়ে যেতে বলুন। ঘর টিপ টপ ভাবে গুছিয়ে রাখুন যাতে তারও ঘরে ফিরে শান্তি লাগে। ফুলদানিতে ফুল, এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন। জানুন অধিক সময় ধরে যৌন মিলন করবেন যেভাবে

♦ চেষ্টা করবেন রাগ ক্ষোভ কম রাখতে। তীব্র ঘৃণা বোধ তা যার উপরেই হোক, এমন সময় যৌন মিলনের চেষ্টা করাও ঠিক নয়। স্বামীকে এ ব্যাপারে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্যে। শ্বশুর শাশুড়ি , দেবর ননদের সাথে বুদ্ধিমত্তার সাথে সহজ সম্পর্ক রাখতে চেষ্টা করুন যেহেতু সংসারটা আপনারই।

♦ যদি মনে করেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন এবং অন্য কোন সমস্যা নেই তবে একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে আপনার কোন ডিজঅর্ডার আছে নাকি বুঝে নিন। আরেকটা কারণ হতে পারে আপনার স্বামীর কো- অপারেটের অভাব , বা তিনিই আপনাকে তৃপ্ত করতে পারছেন না। তবে দেরি না করে তাকেও ডাক্তার দেখান ।

♦ সেক্স খুবই স্বাভাবিক সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ব্যবস্থা। সেক্স স্বামী স্ত্রীর সম্পর্কের এমন একটি ধাপ যা শুধু দুটি শরীর নয় , মন কেও যুক্ত করে । যা বংশ বৃদ্ধির জন্যে অত্যাবশ্যক। অহেতুক ভয় ও আতংক আপনাদের মধ্যে শুধু দূরত্বেরই সৃষ্টি করবে। সেক্স এ একটিভ ভূমিকা পুরুষেরই। আপনি শুধু কো- অপারেট করবেন। আপনার স্বামীকে যদি বোঝাতে চান আপনি তাকে কতটা ভালোবাসেন সামান্য কষ্টটা আপনাকে হাসিমুখেই মেনে নিতে হবে ।

শেষ কথা আপনি যদি চান আপনার প্রিয় পুরুষটি আপনার প্রতি ভালোবাসায় আর্দ্র থাকুক তবে সব জটিলতাই কাটিয়ে উঠতে পারবেন । আন্তরিকতা , বিশ্বাস , শ্রদ্ধার এই সুন্দর সম্পর্কে সুখী থাকুন । আপনি ছেলে হন আর মেয়ে হন, সমস্যা সবার ই হয়, লজ্জা না পেয়ে নিজের ভাল চিকিসশা করুন ।

About sudip

Check Also

মেকআপের মাধ্যমে চোখকে আকর্ষণীয় ও টানা টানা করে তোলা উপায়

সবার চোখ তো আর সমান নয়, কারও চোখ বড় আবার কারও আকারে ছোট। এক্ষেত্রে মেইকআপের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *