BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Sex > অতৃপ্ত যৌনজীবনকে সুখের করতে কী করবেন?

অতৃপ্ত যৌনজীবনকে সুখের করতে কী করবেন?

আপনি কি যৌন জীবনে অতৃপ্ত? আপনার সঙ্গি বা সঙ্গিনী কি আপনাকে পরিপুর্ন যৌন তৃপ্তি দিয়ে পারে না? যৌন মিলনে তৃপ্তি নেই? মনে হয় সুখের ভাণ্ডার অপূর্ণ রয়ে গেল? আপনি পুরুষ-মহিলা, যা-ই হোন না কেন, সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে কিন্তু আপনার মধ্যেই! দেখে নিন অতৃপ্ত যৌনজীবনকে সুখের করতে কী করবেন ।

মানসিক দোটানা, দ্বিধা, দোদুল্যমানতা কাটিয়ে আপনার সঙ্গীর কাছে মেলে ধরুন মনের সবকিছু, নিজের আবেগ-অনুভব উজাড় করে দিন তাঁর কাছে, দেখবেন যৌন জীবনে মজার রঙ কতটা বেড়ে গিয়েছে! মিলনের সুখের মাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে! জেনে নিন যৌন মিলনের উপকার

দুজনের মনের মধ্যে কোন ফাক রাখবেন না। কানাডার ইউনিভার্সিটি দ্য মন্ট্রেলের মনস্তত্ব বিভাগের অধ্যাপক নাইলা আওয়াদা তাঁর গবেষণায় বলছেন, আপনি যত দোদুল্যমানতায় ভুগবেন, আপনার ভিতরে আবেগের স্রোত তত রুদ্ধ হবে, সঙ্গীর কাছে নিজেকে মেলে ধরতে পারবেন না, অদৃশ্য পাঁচিল তৈরি হবে দুজনের মাঝখানে।

গবেষণায় দেখা গিয়েছে, যে দম্পতিরা মন খুলে মনের ভিতর জমে থাকা আবেগ পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে পারেন, তাঁদের যৌন জীবন অনেক অনেক সুখের হয়। শরীর-মন থাকে সুন্দর, সতেজ।

শারীরিক মিলনের সময় যে মহিলারা যৌনাঙ্গের মুখে জ্বালা-যন্ত্রণা, অনুভব করেন, তাঁদের ক্ষেত্রেও দেখা গিয়েছে, স্বামীর সঙ্গে তাঁদের খোলামেলা আবেগের লেনদেন হলে তাঁরাও মিলনে সুখ পান।। এই সমস্যাটিকে প্রোভোকড ভেস্টিবুলোডিনিয়া (পিভিডি) বলা হয়। নাইলা এই সিদ্ধান্তে এসেছেন এমন ২৫৪ জন দম্পতির ওপর পরীক্ষা চালিয়ে যেখানে স্ত্রীর ‘পিভিডি’ রয়েছে। যৌন মিলনের স্থায়ীত্ব বাড়াতে সেক্স টিপস ।

অধ্যাপক নাইলা বলেছেন, স্বামী-স্ত্রীর ভিতরে আবেগের স্রোত শুকিয়ে গেলে, শারীরিক বা পারস্পরিক সম্পর্কজনিত জটিলতা থাকলে তা থেকে দু’জনের মধ্যেই নিজেকে গুটিয়ে রাখার প্রবণতার জন্ম হয়। তা থেকেই ক্রমশ পরস্পরের কাছ থেকে দূরে সরে যান দুজনে। এক ছাদের তলায় থেকেও অচেনা হয়ে যান দু’জন দু’জনের কাছেই।

তাই অতৃপ্ত যৌনজীবনকে সুখের করতে দুজন আরো কাছে আসুন। মনের কথা খুলে বলুন। কোন সমস্যা থাকলে নিজেদের মধ্যে শেয়ার করে নিন। প্রয়োজনে কোথাও ঘুরতে বের হোন, সিনেমায় যান, পার্কে বেড়াতে যান। এগুলো আপনাদের সম্পর্ককে আরো মধুর করবে।

About sudip

Check Also

শীতে ছেলেদের ত্বকের যত্ন

শীতে ছেলেদের ত্বক হয় অনেক বেশি রুক্ষ; বিশেষ করে গোসলের পর ত্বক হয় খসখসে। এই ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *