BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Health Tips > সবুজ আপেলর অসাধারন কিছু স্বাস্থ্য উপকারিতা

সবুজ আপেলর অসাধারন কিছু স্বাস্থ্য উপকারিতা

আপেল একটা জনপ্রিয় ও সুস্বাদু খাবার। শুধু তাই নয় এতে রয়েছে অনেক পুষ্টি উপাদান। প্রতিদিন একটি আপেল খেলে আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে। ছোট বড় সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক ।

আপেল মুলত দুই প্রকারের হয়ে থাকে, লাল ও সবুজ। লাল আপেলের গুণাবলি সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু সবুজ আপেলের গুনাগুন সম্পর্কে হয়তো অনেকেরই ধারনা নেই। তাই চলুন আজ জেনে নিই, আমাদের দেহের সুস্থতায় সবুজ আপেলের গুনাবলি সম্পর্কে কিছু তথ্য।

কোলন ক্যানসার রোধে কার্যকর

কোলন ক্যানসার রোধে কার্যকর ভুমিকা রাখে সবুজ আপেল । সবুজ আপেলের ফাইবার উপদান আমাদের দেহকে কোলন ক্যানসার রোগ হওয়া থেকে রক্ষা করে।

আছে প্রচুর পরিমানে ফাইবার

সবুজ আপেলের সবচাইতে গুরুত্বপূর্ণ উপদান হল ফাইবার, যা সবুজ আপেলে আছে প্রচুর পরিমাণে। সবুজ আপেলের এই ফাইবার উপাদান আমাদের পেটের যে কোন সমস্যা রোধ করতে সাহায্য করে ও পরিপাক প্রক্রিয়া সঠিক ভাবে হতে সহায়তা করে। জেনে নিন পিঠব্যথা থেকে মুক্তির উপায়

কোলেস্টেরল নেই

সবুজ আপেল আমাদের পেটের সুস্থতায় অনেক সাহায্য করে থাকে। তাছাড়া সবুজ আপেলের মধ্যে কোন ক্ষতিকর কোলেস্টেরল নেই যা আমাদের দেহের জন্য খারাপ। তাই আপনি নিশ্চিন্তে ডায়েট করতে পারেন সবুজ আপেল খেয়ে ।

কোলেস্টেরল মাত্রা খুব অল্প

বলাই হয়েছে যে সবুজ আপেলে কোন ক্ষতিকর কোলেস্টেরল নেই এবং যতটুকু আছে তাও মাত্রায় খুব কম। যেহেতু সবুজ আপেলে প্রচুর পরিমানে ফাইবার উপাদান আছে তা দেহের কোলেস্টেরল মাত্রার ভারসাম্য বজায় রাখে।

লিভার ও খাদ্য নালীর ভাল রাখে

সবুজ আপেল আমাদের দেহের লিভারের যে কোন সমস্যা দূর করে ও পাশাপাশি খাদ্য নালী, পরিপাক নালী ও অন্যান্য নালীর সমস্যা দূর করে।

হজম হয় সহজেই

আপনি খুব ভারী কোন খাবার খেয়েছেন। চিন্তা করছেন হজম হবে কিনা ঠিকমত। কিন্তু চিন্তার কোন কারণ নেই,আপনি একটি সবুজ আপেল খেয়ে নিন। কারণ সবুজ আপেলে আছে এনজাইম উপাদান যা খুব দ্রুত খাদ্য হজম করতে সাহায্য করে।

শক্তি বৃদ্ধি করে

সবুজ আপেল আমাদের দেহে শক্তি যোগায়। সবুজ আপেলের অন্যতম উপদান কার্বোহাইড্রেট যা আমাদের দেহের জন্য খুব উপকারি। বিশেষ করে যারা খেলাধুলা করেন, কঠোর পরিশ্রম করেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ আপেল অবশ্যই রাখুন।

 

অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান

সবুজ আপেলে আছে ফ্লেভনয়েড ও পলিফেনল যা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। আর এই উপদান দুটি আমাদের দেহের DNA এর ক্ষতি রোধ করে এবং ক্যানসারও রোধ করে। ডাবের পানির ১০ উপকারিতা

ক্ষুধা নিয়ন্ত্রক

সবুজ আপেলের জৈব এসিড উপাদান আমাদের ক্ষুধা নিয়ন্ত্রনে রাখে। তাই যদি আপনার বার বার ক্ষুধা লেগে থাকার সমস্যা থেকে থাকে তাহলে সবুজ আপেল খেয়ে ক্ষুধা নিয়ন্ত্রনে রাখতে পারবেন।

বিভিন্ন রোগ প্রতিরোধক

সবুজ আপেল ডায়রিয়ার সমস্যা রোধ করে ও পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও বাতের সমস্যা দূর করে এবং বদ হজমের সমস্যাও দূর করে।

দিনে অন্তত একটি হলেও সবুজ আপেল খাওয়া উচিত| দুটি হলেও আরো ভাল| তাই আপনার প্রতিদিনের ডায়েটে অবশ্যই একটি আপেল রাখুন| সেইসাথে পর্যাপ্ত সবজি ও ফল খেতে হবে ।

About sudip

Check Also

আপনার শিশুর মধ্যে অটিজমের লক্ষন নেই তো ?

সম্প্রতি একটি উদ্বেগজনক সমীক্ষা বের হয়েছে, এতে দেখা যাচ্ছে প্রতি ৬৮ জন বাচ্চার মধ্যে ১ জন বাচ্চা অটিজমে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *