BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home > Beauty Tips > খুশকি দূর করার ঘরোয়া উপায়

খুশকি দূর করার ঘরোয়া উপায়

শীত, গ্রীষ্ম বা বর্ষা আমাদের অনেকেরই প্রায় সারা বছর খুসকির সমস্যা হয়েই থাকে। বিশেষ করে শীতকালে কমবেশি সকলেই খুশকির যন্ত্রণায় ভুগে থাকেন। এর মূল কারণ হচ্ছে রুক্ষ আবহাওয়া এবং পরিবেশের ধুলোবালি যা মাথার ত্বকে খুশকির উপদ্রব বাড়ায়। তবে খুশকির উপদ্রব দ্রুত দূর করার রয়েছে বেশ কিছু কার্যকরী ঘরোয়া উপায়। আসুন জেনে নিই খুসকি দূর করার উপায় যা ব্যবহার করলে মুক্তি পাবেন যন্ত্রণাদায়ক খুশকির হাত থেকে।

মেথি
খুসকির সমস্যা দূর করতে মেথি খুব উপকারী, কারণ মেথিতে আছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড যা চুলের পুষ্টি যোগায় এবং নানারকমের ফাঙ্গাল ইনফেকশনও দূর করে।

দু’ চামচ মেথি নিয়ে সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। এর পর মেথি ভাল করে পেষ্ট করে সেটা স্ক্যাল্পে লাগিয়ে ৩০-৪৫ মিনিট রেখে কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

ঘৃতকুমারী

ঘৃতকুমারী খুশকির ছত্রাকের সঙ্গে লড়তে সাহায্য করে। তাই খুশকির হাত থেকে পরিত্রাণ পেতে ঘৃতকুমারীর রস ৩০ মিনিটের জন্য স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। দ্রুত চুল বৃদ্ধির জন্য এই ঘৃতকুমারী খুব উপকারী।

আরও পড়ুনঃ চুল পড়া রোধ করার ৫ টি সহজ উপায়

টিপ্স ২-দই

দই খুশকি দূর করতে সাহায্য করে। খুসকি দূর করার উপায় হিসাবে এটা ব্যবহার করতে পারেন। আপনার চুলের ভলিউম ও লেংথ অনুসারে দই নিয়ে ১৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। দই যেনো ঘরে পাতা হয়।

ডিম

সামান্য লেবুর রসের সঙ্গে ডিম ভালো করে ফেটিয়ে নিন। তারপর এই মাস্ক চুলের জন্য ব্যবহার করুন। খুশকি দূর করতে এটি দারুন উপকারি।

পাতি লেবু

আপনার স্ক্যাল্পে উপর লেবুর রস ব্যবহার করুন অথবা জলে ৩-৪ টি লেবুর খোসা সেদ্ধ করে নিন। সেই জল ঠাণ্ডা করে চুল ধোয়ার কাজে ব্যবহার করুন।

বেকিং সোডা

খুশকির সমস্যা দূর করতে বেকিং সোডার কোনও তুলনাই হয় না। বেকিং সোডা স্ক্যাল্পের ডেড সেলকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং ফাঙ্গাল ইনফেকশনও দূর করে।

এক কাপ উষ্ণ গরম জলে এক টেবল চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণ শ্যাম্পুর মতো ব্যবহার করুন। এটি ব্যবহারের ফলে প্রথমের দিকে চুল একটু শুষ্ক হয়ে যেতে পারে। কিন্তু এটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। বেকিং সোডা ও জলের মিশ্রণের সঙ্গে চাইলে সামান্য শ্যাম্পু মিশিয়েও ব্যবহার করতে পারেন এবং এর পর ভাল করে চুল ধুয়ে নিন।

আপেল সিডার ভিনেগার

আপেল সিডার ভিনেগার সামান্য জলের সঙ্গে মিশিয়ে তুলোর বল স্ক্যাল্পে লাগান। তারপর আঙুলের ডগা দিয়ে সামান্য মাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

হট অয়েল ট্রিটমেন্ট

নারকেল তেল ও জলপাই তেল সম পরিমাণে এক সঙ্গে মিশিয়ে নিন। এবার গরম করুন। এই তেল তুলোর বল দিয়ে মাথায় লাগান। সামান্য মাসাজ করে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। শুধু নারকেল তেলও চুলের জন্য উপকারি।

নিম পাতা

কয়েকটি নিম পাতা বেঁটে নিন। সেই পেস্ট মাথায় লাগান। অথবা এটাও করতে পারেন, কয়েকটা নিম পাতা সেদ্ধ করে নিন। সেই জল ঠাণ্ডা করে চুল পরিষ্কার করার কাজে ব্যবহার করুন।

চা গাছের তেল

খশকি দূর করার উপায় হিসাবে চা গাছের তেল একটি সেরা প্রতিকার। যার মধ্যে রয়েছে প্রাকৃতিক এন্টিসেপটিক ও এন্টিবায়োটিক বৈশিষ্ট্য। আপনার শ্যাম্পুতে বা আপনার চুল মাস্ক মধ্যে কয়েক ড্রপ যোগ করে ব্যবহার করুন।

পড়তে পারেনঃ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়

About sudip

Check Also

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়

বর্তমানে সারা বিশ্বে প্রায় ১০০ কোটি লোক এই রোগে আক্রান্ত। উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং মস্তিষ্কে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>